‘বঙ্গবন্ধুর ভাষণ শুনে বাঙালির মস্তিষ্কে আলোড়ন সৃষ্টি হয়েছিল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২৩, ২৩:৫৫আপডেট : ০৭ মার্চ ২০২৩, ২৩:৫৫

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ শুনে বাঙালির মস্তিষ্কে আলোড়ন সৃষ্টি হয়েছিল উল্লেখ করে ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেছেন, ঐতিহাসিক এই ভাষণের আগে আমরা বাঙ্গালিরা দ্বিধান্বিত ছিলাম যে আমাদের ভবিষ্যৎ কী হবে। ভাষণের পর আমরা বুঝতে পেরেছিলাম আগামী দিনগুলো কীভাবে চলতে হবে।

মঙ্গলবার (৭ মার্চ) বিকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় প্রেসক্লাব আয়োজিত '৭ই মার্চ: মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বর্তমান প্রাসঙ্গিকতা' শীর্ষক ৭ই মার্চ উপলক্ষে স্মারক বক্তৃতা ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আনোয়ার হোসেন বলেন, পাকিস্তানে সেনাশাসনের কারণে দেশটিতে শাসন এবং নেতৃত্ব কোনওটিই গড়ে উঠেনি। আজ পাকিস্তান ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। সেদিন পাকিস্তানের গরম মাথার কাছে বঙ্গবন্ধুর ঠান্ডা মাথা লড়াই করেছিল। সে লড়াই ছিল কথার লড়াই এবং বুদ্ধির লড়াই।

ইতিহাস সাক্ষ্য দেয় যখন যা বলার ছিল বঙ্গবন্ধু তা বলেছেন উল্লেখ করে আনোয়ার হোসেন বলেন, একারণেই আজকে আমরা স্বাধীনতা পেয়েছি। ৭ মার্চ কিন্তু বঙ্গবন্ধুকে অনেকে বলেছিল—আপনি বক্তব্যে স্বাধীনতার ঘোষণা দিবেন নাহলে মানুষ শুনবেন না। তখন বঙ্গবন্ধু বলেছিল, তোরা আমারে জোরাজোরি করবি না। কখন কী বলতে হয় আমি জানি। আমি চাই না আমার জনগণের ওপর ইয়াহিয়া এবং ভু্ট্টোরা অত্যাচার করুক।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে ও জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জুলহাস আলমের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন বিএফইউজে’র সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হাসান হাফিজ, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আইয়ুব ভূইয়া প্রমুখ।

/এএজে/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম