মেট্রোরেলের আয় দিয়েই ব্যয় মেটানো সম্ভব হচ্ছে: এমডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২৩, ১৮:৩৩আপডেট : ০৯ মার্চ ২০২৩, ১৮:৩৭

মেট্রোরেলের আয় দিয়েই এখন ব্যয় মেটানো সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক। তিনি বলেন, মেট্রোরেলে এখন পর্যন্ত ৭ লাখ ৯০ হাজার যাত্রী যাতায়াত করেছে। এতে আয় হয়েছে ৪ কোটি ৭৬ লাখ টাকা। এ ছাড়া ১৬ হাজার ৯১০টি ‘এমআরটি পাস’ বিক্রি হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) রাজধানীর ইস্কাটনে এক সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এমডি এম এ এন ছিদ্দিক এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মেট্রোরেল লাইন-৬ এর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের তার স্থাপনের কাজ শেষ পর্যায়ে রয়েছে। স্টেশনের কাজ প্রায় শেষ। এক্সিট ও এন্ট্রির নির্মাণকাজ চলছে। চলতি মাসে কাজ শেষ হলে ওই রুটের ট্রায়াল শুরু হবে।

এমআরটি লাইন-৬ মিরপুর ১১ ও কাজীপাড়া স্টেশন আগামী ১৫ মার্চ চালু হবে বলে জানান এম এ এন সিদ্দিক। তিনি বলেন, মার্চের মধ্যেই উত্তরা থেকে আগারগাঁও অংশের ৯টি স্টেশনের সবগুলো স্টেশন চালু করার প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা। এর অংশ হিসেবে ১৫ মার্চ কাজীপাড়া ও মিরপুর-১১ স্টেশন চালু হচ্ছে। বর্তমান যে টাইমিং (সাড়ে ৮টা সাড়ে ১২টা পর্যন্ত) চলছে সেই সময়েই চলবে।

এমএএন ছিদ্দিক জানান, উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়ায় স্টেশন দুইটি চলতি মাসের শেষ সপ্তাহে চালু হবে এবং আগামী জুলাই মাসে সকাল থেকে রাত পর্যন্ত এ সেবা চালু করা হবে।

মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও মোট ১২ কিলোমিটার  অংশে মোট ৯টি স্টেশনে। কর্তৃপক্ষ ইতোমধ্যে পাঁচটি স্টেশন যাত্রী চলাচলের জন্য খুলে দিয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে পল্লবী স্টেশন উন্মুক্ত করার পর চতুর্থ স্টেশন হিসেবে উত্তরা সেন্টার স্টেশনটি যাত্রী সেবায় যুক্ত হয়।

ঢাকার উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের দৈর্ঘ্য ২১ কিলোমিটার প্রকল্প নেওয়া হয় ২০১২ সালে। এর মধ্যে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ২০২৩ সালের শেষদিকে এবং মতিঝিল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত বর্ধিতাংশ ২০২৫ সালে চালুর পরিকল্পনা রয়েছে।

/এমআরএস/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
এবার ঈদের দিন কী মেট্রোরেল চলবে
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম