পাহাড়ে পথ হারানো ৪ তরুণকে যেভাবে উদ্ধার করলো পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০২৩, ১৯:৫৭আপডেট : ১৫ মার্চ ২০২৩, ২০:৩৩

চার বন্ধু মিলে কুমিল্লা থেকে ঘুরতে গিয়েছিলেন চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার সোনাই পাহাড়ের ম্যালকুম ট্রেইলে। ঘুরতে ঘুরতে অনেক ছোট-বড় পাহাড় পাড়ি দিয়ে, ঝিরিপথে ঘুরে, ঝরনা দেখে একপর্যায়ে পথ হারিয়ে ফেলেন তারা। কোনও উপায় না পেয়ে তাদের একজন তখন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন।

মঙ্গলবার (১৪ মার্চ) বিকালে ফোন পেয়ে তাদের উদ্ধার করে জোরারগঞ্জ থানা পুলিশ। বুধবার বিকালে বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেন ৯৯৯-এর ফোকাল পারসন (গণমাধ্যম ও জনসংযোগ) পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার।

তিনি বলেন, যে জায়গায় তারা ছিলেন সেখানে মোবাইল নেটওয়ার্ক আসে আর যায়, ফলে তারা গুগল ম্যাপের সাহায্য নিতে পারেননি। ঘণ্টা তিনেক ধরে ঘুরতে ঘুরতে শেষে উপায় না পেয়ে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আদনান সামি (২০) ৯৯৯-এ ফোন দিয়ে জানান, তারা ঘুরতে ঘুরতে ক্লান্ত, পথ হারিয়ে ফেলেছেন। তাদের উদ্ধারে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তারা। 

তাৎক্ষণিকভাবে জোরারগঞ্জ থানায় বিষয়টি জানিয়ে উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়। সংবাদ পেয়ে পুলিশের একটি দল থানা থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে সোনাই পাহাড়ের ম্যালকুম ট্রেইল থেকে প্রায় দুই ঘণ্টা খোঁজাখুঁজি করে চার তরুণকে উদ্ধার করে নিয়ে আসে।

/কেএইচ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম