মোহাম্মদপুরে ট্রাকচাপায় মাদ্রাসাছাত্রীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০২৩, ২০:৩১আপডেট : ১৫ মার্চ ২০২৩, ২০:৩১

রাজধানীতে ট্রাকচাপায় জায়েদা আক্তার (৭) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (১৫ মার্চ) বিকালে মোহাম্মদপুর ভাঙ্গা মসজিদ তিন রাস্তার মোড়ে এই ঘটনা ঘটে। মোহাম্মদপুরের স্থানীয় একটি  মাদ্রাসায় হাফেজিতে পড়তো জায়েদা।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহতের মা অহিদা বেগম জানিয়েছেন, তার মেয়ে মাদ্রাসা থেকে বাসায় আসে। পরে আবার বাইরে বের হয়। বাসা থেকে একটু দূরে তিন রাস্তার মোড়ে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয় সে। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে বিকাল সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার সাগরপুর গ্রামের জাকির হোসেনের এর মেয়ে জায়েদা। দুই বোনের মধ্যে সে ছিল বড়। মোহাম্মদপুর ভাঙা মসজিদ এলাকায় মহিলা মাদ্রাসার পাশের গলিতে পরিবারে সঙ্গে থাকতো সে। বাবা জাকির হোসেন কৃষি মার্কেটে দিনমজুরের কাজ করেন।

/এআইবি/কেএইচ/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম