মিস্ত্রি সেজে বাসায় ঢুকে নারীকে হত্যা: প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২৩, ১৫:১২আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১৫:১২

রাজধানীর সবুজবাগ এলাকার বেগুনবাড়িয় শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্রের মিস্ত্রী সেজে বাসায় ঢুকে ডাকাতির সময় তানিয়া আফরোজ নামে এক নারীকে হত্যা মামলার তদন্ত প্রতিবেদনের জন্য আগামী ১৬ এপ্রিল নতুন দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ মার্চ) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) শেখ আমিনুর বাশার প্রতিবেদন দাখিল করতে পারেননি। তাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৬ এপ্রিল পরবর্তী দিন ধার্য করেন।

আদালতে সবুজবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক সেলিম রেজা বিষয়টি জানিয়েছেন।

আসামিরা হলেন– এসি মিস্ত্রি বাপ্পী, তার দুই সহযোগী রুবেল ফকির ও সুমন হোসেন। তারা নিজেদের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

গত ২০২২ সালের ২৬ মার্চ রাতে নিহত নারী তানিয়ার বাসায় এসি মেরামত করতে যায় টেকনিশিয়ান বাপ্পী। তখন সুযোগমতো মালামাল লুট করতে গেলে তানিয়া বাধা দেন। এ সময় তানিয়াকে খুন করে বাসা থেকে তিন-চার ভরি স্বর্ণালংকার, একটি মোবাইল ফোন এবং নগদ প্রায় ১৫ হাজার টাকা নিয়ে যায় বাপ্পী। বাকি দুই জন হত্যার সময় বাপ্পীর সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত ছিল বলে জানা যায়।

এছাড়া ওই নারীর মরদেহের পাশে মুখে স্কচটেপ পেঁচানো অবস্থায় পড়ে ছিল তার দুই শিশুসন্তান। তাদের মধ্যে মেয়ের বয়স তিন বছর এবং ছেলের বয়স ১০ মাস। এ ঘটনার পরদিন তার স্বামী ময়নুল ইসলাম সবুজবাগ থানায় মামলা দায়ের করেন।

 

 

/এমকেআর/আরকে/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম