‘নিরাপদ খাদ্য নিশ্চিতে মন্ত্রণালয় কাজ করছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২৩, ১৮:১২আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১৮:১২

খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেন বলেছেন, খাবার খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু। করোনা পরবর্তী সময়ে এবং রাশিয়া-ইউক্রেন পরিস্থিতির পর বিশ্ব খাদ্যের গুরুত্ব নতুন করে উপলব্ধি করছে। তিনি বলেন, ‘খাদ্য নিরাপত্তার ভেতরে নিরাপদ খাদ্য যুক্ত আছে। নিরাপদ খাদ্য নিশ্চিতে খাদ্য মন্ত্রণালয় কাজ করছে।’

বৃহস্পতিবার (১৬ মার্চ) বাংলাদেশে নিরাপদ খাদ্য প্যাকেজিং বিষয়ে সচেতনতা বাড়াতে ‘সুন্দর আগামীর জন্য নিরাপদ খাদ্য প্যাকেজিং’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। বিকালে রাজধানীর একটি হোটেলে সিগওয়ার্ক ও এফসিসিআই’র আয়োজনে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফএসএ’র চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ুম সরকারসহ প্রমুখ। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন এফসিসিআই'র উপদেষ্টা বোর্ডের সদস্য ও সাবেক সভাপতি এবং বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক  রূপালী হক চৌধুরী। 

মো. ইসমাইল হোসেন বলেন, ‘নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কয়েকবছর আগে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয়েছে। কিভাবে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে, তা নিয়ে প্রতিষ্ঠানটি কাজ করে। অল্প সময়ে তারা চমৎকার কাজগুলো করেছে।’ 

তিনি আরও বলেন, ‘প্যাকেজিং ছাড়া খাবার গ্রহণ করলে কী অবস্থা হতো। সরাসরি ক্ষেত থেকে কিংবা প্রোডাকশন এলাকা থেকে দূষণ ছাড়াই যদি খাবার গ্রহণ করা যেতো, তাহলে বেশ ভালো হতো। কিন্তু তা সম্ভব না। খাবার মজুত, বিতরণ, সরবারহ এবং নিরাপদ রাখতে প্যাকেজিংয়ের প্রয়োজন আছে। আমাদের সুরক্ষা আগে। আমরা শরীর এবং মনের সুস্থতার জন্য খাবার গ্রহণ করি। আমাদের ওষুধের মতো খাবার গ্রহণ করা উচিত, তা না-হলে খাবারের মতো ওষুধ গ্রহণ করতে হবে। নিরাপদ খাদ্য, নিরাপদ প্যাকেট সরবরাহে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

নিরাপদ প্যাকেজিং বিষয়ক এই সম্মেলনের প্রধান বক্তা সিগওয়ার্ক এশিয়ার প্রেসিডেন্ট আশিস প্রধান বলেন, ‘বাংলাদেশ প্যাকেটজাত খাবারের বাজার দ্রুত বিকশিত হচ্ছে। ফলে খাদ্য প্যাকেজিংয়ের জন্য আমাদের এখন নতুন ও উচ্চতর মান প্রয়োজন। খাদ্য প্যাকেজিংয়ের ক্ষেত্রে অপ্রচলিত ও অনিরাপদ চর্চা থেকে সরে এসে উন্নত ও নিরাপদ খাদ্য প্যাকেজিংয়ের কৌশলগুলো রপ্ত করা এখন জরুরি হয়ে পড়েছে। প্যাকেজিংয়ে অনুবর্তিতা নিশ্চিত করা খুবই জটিল একটি চ্যালেঞ্জ। কারণ, খাদ্য পণ্যের জন্য নিরাপদ প্যাকেজিং সরবরাহ করতে সাপ্লাই চেইনের সব স্টেকহোল্ডারদের মধ্যে একটি সহযোগিতাপূর্ণ পরিবেশ থাকতে হয়। পাশাপাশি এই প্রক্রিয়া তাদের একত্রে কাজ করতে বাধ্য করে। আজকের এই সম্মেলনের উদ্দেশ্য হলো— প্যাকেজিং চেইনের বিভিন্ন স্টেকহোল্ডারদের মধ্যে মতবিনিময় করা এবং নতুন নিয়মগুলো বাস্তবায়নের জন্য নিজেদের ভূমিকা ঠিক করে নেওয়া।’

সিগওয়ার্কের গ্লোবাল প্রোডাক্ট সেফটি অ্যান্ড রেসপনসিবিলিটি সাসটেইনেবিলিটির প্রধান ড. ইয়র্গ-পিটার ল্যাংহ্যামার বলেন, ‘প্যাকেজিং নিরাপত্তা এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সঠিক প্যাকেজিং ছাড়া কোনও খাবারই নিরাপদ নয়। প্যাকেজিং নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব সাপ্লাই চেইনে স্বচ্ছতা ও একটি সমন্বিত পদ্ধতি অনুসরণ করা প্রয়োজন। প্যাকেজিংয়ের ভ্যালু চেইন বেশ জটিল এবং এক্ষেত্রে দায়িত্ব ভাগ করে নেওয়া আবশ্যক। বাংলাদেশে টেকসই নিরাপদ খাদ্য প্যাকেজিং কার্যকর করতে টলুইন-মুক্ত কালি ব্যবহার, বৈশ্বিক নীতির অনুবর্তিতা ও পণ্য সুরক্ষার প্রয়োজনীয় নিয়ম মেনে চলা সিগওয়ার্কের অঙ্গীকারের অংশ।’

এছাড়া সম্মেলনে সিগওয়ার্কের ফুড সেফটি টক্সিকোলজির ডিরেক্টর ড. এভার্ট ডেলব্যাংকো, ইউনিলিভার কনজিউমার কেয়ারের সিইও কেএসএম মিনহাজ, মন্ডেলেজের কান্ট্রি লিড জাহিদ খান, নেসলের ম্যানুফ্যাকচারিং ডিরেক্টর হাকিম আসরার আহমেদ, পারফেট্টি ভ্যান মেলের সাপ্লাই চেইন ডিরেক্টর আরশাদ চৌধুরী, বিএফএসএ সদস্য ও প্রকল্প পরিচালক মঞ্জুর মোর্শেদ আহমেদ, বিএসটিআই উপপরিচালক (মেট্রোলজি) আব্দুল্লাহ আল মামুন, আরলা ফুডসে হেড অব মার্কেটিং গালিব বিন মোহাম্মদ ও কোকা কোলা কমিউনিকেশন অ্যান্ড সাসটেইনেবিলিটি হেড ফারাহ শারমিন আওলাদ প্রমুখ উপস্থিত ছিলেন। 

/এসও/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম