ছাত্রলীগের ওপর হামলা: সাবেক দুই কাউন্সিলরকে কারাগারে প্রেরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২৩, ১৯:২৮আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১৯:২৮

ছাত্রলীগের ওপর হামলার অভিযোগে রাজধানীর গেন্ডারিয়ার থানার মামলায় আত্মসমর্পণের পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক দুই কাউন্সিলরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি জানিয়েছেন।

আসামিরা হলেন—গেণ্ডারিয়া থানা বিএনপি সভাপতি ও ৪০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মকবুল ইসলাম খান টিপু এবং সাধারণ সম্পাদক ও ৪৫ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল কাদির।

উচ্চ আদালতের আগাম জামিন শেষ হওয়ায় দুই আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৯ নভেম্বর আসামিরা রাজধানীর গেন্ডারিয়ার থানার স্বামীবাগ এলাকায় লাঠিসোঁটা নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীর ওপর হামলা করে। এসময় ককটেল ও বোমা বিস্ফোরণ করে আসামিরা। এ ঘটনায় গেন্ডারিয়া থানা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান বাদী হয়ে মামলা করেন।

/এমকেআর/এমএস/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক