বিদেশি শিক্ষার্থীদের ‘জয় বাংলা’ স্লোগানে মুখরিত ব্রাসেলসের বেপস ইন্টারন্যাশনাল স্কুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০২৩, ১৪:৫৭আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১৪:৫৯

দেশি-বিদেশি শিশু-কিশোরদের অংশগ্রহণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাস। শুক্রবার (১৭ মার্চ) সকালে দূতাবাসের উদ্যোগে ব্রাসেলসের বেপস ইন্টারন্যাশনাল স্কুলে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্কুলটিতে বিশ্বের ৫৪টিরও বেশি দেশের শিক্ষার্থী অধ্যয়নরত আছে।

অনুষ্ঠানে বেলজিয়াম ও লুক্সেমবার্গে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ইউরোপিয়ান ইউনিয়নে মিশন প্রধান মাহবুব হাসান সালেহ শিক্ষার্থীদের কাছে বঙ্গবন্ধু ও বাংলাদেশকে তুলে ধরেন। বঙ্গবন্ধুর ওপর নির্মিত একটি গ্রাফিক ডকুমেন্টারি ও একটি টাইমলাইন শিক্ষার্থীদের জন্য উপস্থাপন করা হয়। প্রশ্নোত্তর পর্বে শিশু-কিশোররা বঙ্গবন্ধুর জীবন, কর্ম, বাংলাদেশের স্বাধীনতা, ১৯৭৫-এর ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা ও বাংলাদেশ সম্পর্কে জানার গভীর আগ্রহ প্রকাশ করে।

এ সময় বাঙালির ইতিহাসে ‘জয় বাংলা’ স্লোগানের প্রেক্ষাপট তুলে ধরেন রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ। বিদেশি শিক্ষর্থীদের সঙ্গে নিয়ে তিনি ‘জয় বাংলা’ স্লোগানে বিদ্যালয় প্রাঙ্গণকে মুখরিত করেন।

অনুষ্ঠান শেষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ১০৭ জন শিক্ষার্থীর হাতে মুজিব গ্রাফিক নভেলের ইংরেজি অনুবাদ তুলে দেওয়া হয়।

এদিকে দিবসটি উপলক্ষে গত ১১ মার্চ শিশু-কিশোরদের অংশগ্রহণে দূতাবাসে আয়োজিত কবিতা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারী সবার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।

 

/এসএসজেড/আরকে/
সম্পর্কিত
কুয়েতে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
মন্ত্রীর উদ্যোগে দেশে ফিরছেন কম্বোডিয়ায় আটকে থাকা বাংলাদেশি নারী
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি