বনানী ক্লাবে ‘গোপন বৈঠক’ করার সময় বিএনপির ৫৩ নেতা-কর্মী আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০২৩, ১২:৫১আপডেট : ২০ মার্চ ২০২৩, ১৩:৩৪

রাজধানীর বনানী ক্লাবে ‘গোপন বৈঠক’ করার সময় বিএনিপর অর্ধশতাধিক নেতা-কর্মীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের একটি দল। আটক নেতা-কর্মী বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে আছেন। তাদের কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

জানা গেছে, গতকাল রাত ১টায় দেশের বিভিন্ন জেলা থেকে আসা বিএনপির নেতারা বনানী ক্লাবে গোপন বৈঠক করছেন—এমন সংবাদ পেয়ে বনানী ক্লাবে অভিযান চালিয়ে ৫৩ জন নেতা-কর্মীকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

সোমবার (২০ মার্চ) বেলা ১২টার দিকে গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের এক কর্মকর্তা বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

বিএনপি প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানান, একটি উপলক্ষকে কেন্দ্র করে আলোচনা অনুষ্ঠানের দাওয়াতে এসেছিলেন এসব নেতা-কর্মীরা। সেখান থেকে ৫৩ জনকে তুলে নিয়ে গেছে ডিবি। আটকদের মধ্যে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান-শ্রীনগরের মমিন আলী ও আব্দুল কুদ্দুসের নাম জানা গেছে।

তিনি বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া গ্রেফতার নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দিতে আহ্বান জানিয়েছেন।’

ডিএমপির বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিএনপির নেতাকর্মীদের আটকের বিষয়টি নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে মহানগর গোয়েন্দা বিভাগ থেকে আনুষ্ঠানিক কোনও বক্তব্য না পাওয়া যায়নি।

/এএইচ/ইউএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম