ইয়াবা উদ্ধারের মামলায় দুই নারীর যাবজ্জীবন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০২৩, ১৬:৩৭আপডেট : ২৮ মার্চ ২০২৩, ১৬:৩৭

রাজধানীর শনিরআখড়া এলাকা থেকে ২৫ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় দুই নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) ঢাকার ৭ম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখারের আদালত এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- রাশিদা বেগম ও মোছা. মৌসুমী আক্তার। তারা দুজনেই শরীয়তপুরের ডামুড্যা থানার চর সিধলকুড়া গ্রামের বাসিন্দা।

রায় ঘোষণার আগে মৌসুমীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে পাঠানো হয়। অপর আসামি রাশিদা বেগম উচ্চ আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন।

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্র পক্ষের আইনজীবী এডিশনাল পাবলিক প্রসিকিউটর মাহবুবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

২০২১ সালের ১৭ আগস্ট বিকালে ডিবি পুলিশ রাজধানীর যাত্রাবাড়ী থানার শনিরআখড়ার ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে রাশিদা বেগম ও মোছা. মোসুমী আক্তারকে আটক করে। ওইদিনই ৩ জনকে আসামি করে মামলা করেন পল্লবী জোনাল টিমের সাব-ইন্সপেক্টর মো. মুরাদুজ্জামান। মামলাটি তদন্ত করে ওই বছরের ১২ অক্টোবর রাশিদা বেগম ও মৌসুমী আক্তারকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা পল্লবী জোনাল টিমের আরেক সাব-ইন্সপেক্টর মোহাম্মদ নোমান হোসেন। মামুন আহম্মেদের বিরুদ্ধে অভিযোগ বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে অব্যাহতির সুপারিশ করা হয়। এরপর রাশিদা বেগম ও মৌসুমী আক্তারের বিরুদ্ধে গত বছরের ১২ অক্টোবর চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত ১৩ জন সাক্ষীর মধ্যে ৮ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

/এমকেআর/এমএস/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম