হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০২৩, ২৩:৪৬আপডেট : ২৯ মার্চ ২০২৩, ২৩:৪৬

রাজধানীর যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। বুধবার (২৯ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম আহসান হোসাইন (২১)। সে নবারুণ ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। এছাড়া আহত মো. ফাতিন (২২) নটরডেম কলেজের বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, 'মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্লিপ খেয়ে পড়ে ডিভাইডারের সাথে লেগে আহত হয় তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টা ৪২ মিনিটে আহসানকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।'

এ ঘটনায় মোটরসাইকেলের পেছনে থাকা তার বন্ধু মো. ফাতিন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানান ওসি।

নিহত আহসান হোসাইন রাজধানীর কদমতলী থানার পূর্ব জুরাইন কুসুমবাগ এলাকার মো. হোসেন ও রোকসানা পারভিনের ছেলে। চার ভাই-বোনের মধ্যে সে ছিল বড়।

/এআইবি/কেএইচ/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম