সাংবাদিক শামসুজ্জামানকে তুলে নেওয়ার ঘটনায় ডুজার উদ্বেগ

ঢাবি প্রতিনিধি
৩০ মার্চ ২০২৩, ১৪:২১আপডেট : ৩০ মার্চ ২০২৩, ১৪:২৭

দৈনিক প্র‍থম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসকে তুলে নেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সভাপতি মামুন তুষার ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রুবেল।

বুধবার (২৯ মার্চ) এক যৌথ বিবৃতিতে তার বলেন, কোনও আনুষ্ঠানিক অভিযোগ কিংবা পরোয়ানা ছাড়াই সাংবাদিক শামসুজ্জামান শামসকে তুলে নেওয়ার ঘটনা উদ্বেগজনক। তুলে নেওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিষয়টি স্বীকার না করার ঘটনা বিপজ্জনক। এ ধরনের ঘটনা দেশের স্বাধীন সাংবাদিকতা এবং সংবিধানস্বীকৃত গণমাধ্যমের স্বাধীনতার প্রতি এক ধরনের হুমকি বলে আমরা মনে করি।

তারা আরও বলেন, যে কারও বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে স্বাভাবিক আইনি প্রক্রিয়ায় তার প্রতিবিধান সম্ভব। তা না করে একজন সাংবাদিককে বাসা থেকে তুলে নেওয়ার ঘটনা সাংবাদিকতা ও সাংবাদিকদের প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম বিরূপ আচরণ। এই ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়। সংবিধানস্বীকৃত গণমাধ্যমের স্বাধীনতাকে সমুন্নত রাখতে সরকারের বিভিন্ন কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতা থাকা উচিত বলে আমরা মনে করি।

বিবৃতিতে বলা হয়, অবিলম্বে শামসুজ্জামান শামসকে তাকে মুক্তি দিতে হবে। তার বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে তা স্বাভাবিক আইনি প্রক্রিয়ায় সুরাহা করা যেতে পারে। একইসঙ্গে আমরা ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার সব সাংবাদিকের মুক্তি এবং বিভিন্ন সময়ে দেশে সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতনের ঘটনার বিচার দাবি করছি।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম