সিস্টেমের ব্যর্থতায় মালয়েশিয়া যেতে সাড়ে ৪ লাখ লাগে: প্রবাসী কল্যাণমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২৩, ১৭:২৬আপডেট : ৩০ মার্চ ২০২৩, ১৭:২৭

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ প্রশ্ন রেখে বলেছেন, মালয়েশিয়া যেতে চার থেকে সাড়ে চার লাখ টাকা খরচ লাগছে কেন? সিস্টেমের ফল্টের কারণেই এই ব্যয় হয়।

বৃহস্পতিবার (৩০ মার্চ) রাজধানীর আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘরে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট (রামরু) আয়োজিত সোনার মানুষ সম্মিলন ২০২৩ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মালয়েশিয়ার ক্ষেত্রে আমরা তো হিসাব করে দেখেছি যে অভিবাসন ব্যয় ৮০ হাজার টাকার মধ্যে হওয়া উচিত। মালয়েশিয়া বলছে, জিরো মাইগ্রেশন কস্ট। তারাই এটা বলে গেছেন। তাহলে এখন শুনতে পারছি চার লাখ, সাড়ে চার লাখ টাকা দিতে হচ্ছে, কেন? কারণ সিস্টেমেই ফল্ট (অব্যবস্থাপনা) আছে। আর সিস্টেমের মধ্যে আমাদের সব রিক্রুটিং এজেন্ট অন্তর্ভুক্ত আছে। সেই জায়গায় আমরা গিয়ে আটকে যাই। এখানে সবার সহযোগিতা থাকা উচিত।

তিনি আরও বলেন, সবারই কিন্তু একই চিন্তাভাবনা থাকতে হবে যে আমরা অভিবাসন ব্যয় কমাবো। একজনও যদি বলে আমি অন্য লাইনে চলবো, তাহলে পুরো প্রক্রিয়া ব্যর্থ হবে। যা-ই হোক আমরা চেষ্টায় আছি। সদিচ্ছা থাকলে সবই সম্ভব। সিস্টেমের কস্টের ক্ষেত্রে আমাদের রিক্রুটিং এজেন্টের দোষ নেই। খরচের ঝামেলা সবই মালয়েশিয়ায়।

বাংলাদেশ কী ধরনের পদ্ধতিগত পরিবর্তন চাচ্ছে, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা চাচ্ছি আমাদের যে সিস্টেম আছে, সেটার সঙ্গে মালয়েশিয়ার ইন্টারলিংক করতে। এটি প্রস্তাবের পর্যায়ে আছে, এখনও সিদ্ধান্ত হয়নি। সর্বশেষ তারা জানিয়েছেন আমাদের প্ল্যাটফর্মের সঙ্গে তারা লিংক করবে। লিংক করার পর ‘আমি প্রবাসী’ অ্যাপে একবার লিংক হয়ে গেলে আমরা ট্র্যাক করতে পারবো কোথায় কী গণ্ডগোল হচ্ছে।

/এসও/এনএআর/
সম্পর্কিত
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম