ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

ভিপি নুরের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০২৩, ১৬:০২আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ১৬:০২

ফেসবুক লাইভে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের নিয়ে বিরূপ মন্তব্য করার ঘটনায় শিল্পী ইলিয়াস হোসেনের দায়ের করা মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণের জন্য আগামী ২৭ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

রবিবার (২ এপ্রিল) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালত পরবর্তী তারিখ ধার্য করেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী শামীম আল মামুন বিষয়টি জানিয়েছেন।

২০২১ সালের ১৯ এপ্রিল শিল্পী ইলিয়াস হোসেন রাজধানীর পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে নুরের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। সম্প্রতি এ মামলায় নুরকে অভিযুক্ত করে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের পরিদর্শক মুহাম্মদ সাইফুল ইসলাম।

অভিযোগপত্রে নুরকে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।

এরপর মামলাটি বিচারের জন্য চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে বদলির আদেশ দেওয়া হয়।

/এমকেআর/এপিএইচ/
সম্পর্কিত
ইফতারের প্রস্তুতি নেওয়ার মুহূর্তে বিকট শব্দে বিস্ফোরণ, নিভে যায় দুই প্রাণ 
আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না, ১২ ফেব্রুয়ারি বিজয় উদযাপন: নুর
‘আমি ক্ষমা প্রার্থী’, দল বদলের বিষয়ে রাশেদ খান
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম