ধর্ষণের ঘটনা সালিশে মীমাংসা, এসপিকে ব্যবস্থা নিতে বললো মানবাধিকার কমিশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০২৩, ১৮:০২আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ১৮:০২

‘কুমিল্লার দেবিদ্বারে ধর্ষণের শিকার তরুণীর আত্মহত্যার পর প্রভাবশালীদের চাপে স্বজনরা আইনের আশ্রয় নিতে পারছেন না’– এমন সংবাদে উদ্বেগ জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। সরকারের এই সংস্থাটি মনে করে, আইনের আশ্রয় লাভের অধিকার সাংবিধানিক অধিকার। এই অধিকার থেকে বঞ্চিত করার প্রচেষ্টা মানবাধিকারের লঙ্ঘন। কুমিল্লার পুলিশ সুপারকে দায়ী ব্যক্তিদের গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে বলেছে সংস্থাটি। পরবর্তীতে কমিশনের কাছে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

রবিবার (২ এপ্রিল) কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ধর্ষণের শিকার তরুণীর আত্মহত্যা চাপের মুখে দেড় লাখে মীমাংসা!’– বিষয়ে গণমাধ্যমের সংবাদের প্রতি জাতীয় মানবাধিকার কমিশনের দৃষ্টি আকৃষ্ট হয়েছে।

প্রকাশিত সংবাদে বলা হয়, কুমিল্লার দেবীদ্বারে সংঘবদ্ধ ধর্ষণের শিকার এক তরুণী আত্মহত্যা করেছেন। অভিযুক্ত ও মাতব্বরদের চাপের মুখে থানা বা আদালতে অভিযোগ করতে পারছে না ভুক্তভোগীর পরিবার। বাধ্য হয়ে মীমাংসা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। তরুণীর আত্মহত্যার পর অভিযুক্তদের বাঁচাতে সালিশ করে ঘটনার মীমাংসা করা হয়। সংঘবদ্ধ ধর্ষণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫০ হাজার টাকা করে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় তিন জনকে। সালিশে তাদের কাছ থেকে নগদ ১০ হাজার করে ৩০ হাজার টাকা আদায় করা হয়।

/জেইউ/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম