কাঁচা বাজারে ডিএনসিসির অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০২৩, ১৮:০৭আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ১৯:৩৮

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাজধানীর উত্তরায় বিডিআর কাঁচা বাজারে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

সোমবার (৩ এপ্রিল) দুপুরে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নিত্যপণ্যের দোকানে মূল্য তালিকা দৃশ্যমান জায়গায় প্রদর্শন না করা এবং মোড়কজাত পণ্যে লেবেলিং ও আবশ্যক তথ্য না থাকায় চারটি দোকানে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএনসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। কাঁচা বাজারে ডিএনসিসির অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান বলেন, 'রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং মোড়কজাত পণ্যে লেবেলিং ও আবশ্যক তথ্য না থাকার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী চারটি দোকানকে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদের সর্তক করে দেওয়া হয়েছে।'

এসময় উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জুলকার নায়ন, ডিএনসিসির বাজার মনিটরিং কমিটির আহ্বায়ক ৩২নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম ও কমিটির সদস্য সচিব উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মনিরুজ্জামান মৃধা।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম