মেজর মান্নানসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের আরেক মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২৩, ১৭:২৭আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ১৭:২৭

ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স করপোরেশন লিমিটেডের (বিআইএফসি) সাবেক চেয়ারম্যান মেজর এম মান্নানের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিন কোটি ৭৬ লাখ ৪৬ হাজার ৩১৩ টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি দায়ের করেন দুদকের উপ-পরিচালক মাজেদুল ইসলাম। মামলায় মেজর মান্নান ছাড়াও ঋণগ্রহীতা আকবর হোসেনসহ বিআইএফসির ১১ কর্মকর্তাকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারের বরাত দিয়ে দুদকের আরিফ সাদেক জানান, বিআইএফসির সাবেক চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল মান্নান এবং তার প্রতিষ্ঠানের পরিচালক ও কর্মকর্তারা পরস্পর যোগসাজশে মেট্রোপলিটন সিএনজি লিমিটেডের মালিক আকবর হোসেনের নামে নিরাপত্তা জামানত ও মর্টগেজ ছাড়াই ছয় কোটি টাকা ঋণ মঞ্জুর ও বিতরণ দেখানো হয়। পরে ওই টাকা পরিশোধ না করে গ্রাহকের নিকট পাওনা তিন কোটি ৭৬ লাখ ৪৬ হাজার ৩১৩ টাকা আত্মসাৎ করা হয়। এ অভিযোগে ৪০৬, ৪০৯, ৪২০ ও ১০৯ ধারা এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় ২০ মার্চ মামলা দায়ের করা হয়।

বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের (বিআইএফসি) বিরুদ্ধে এ পর্যন্ত সাত মামলায় ১৬৩ কোটি চার লাখ ৬২ হাজার ৯৪১ টাকার দুর্নীতির মামলা দায়ের করা হয় মেজর মান্নান ও তার সহযোগীদের বিরুদ্ধে।

/জেইউ/এমএস/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম