কূটনৈতিক পাসপোর্ট ছেড়েছেন সাবের হোসেন চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২৩, ২১:৪৭আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ২১:৪৭

কূটনৈতিক পাসপোর্টের ব্যবহার ছেড়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। তার আবেদনের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাসপোর্ট বাতিল করা হয়।

গতকাল বুধবার (৫ এপ্রিল) এ-সংক্রান্ত একটি আদেশ জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার অ্যান্ড এমআরপি অনুবিভাগের সহকারী সচিব জি এম ইফতেখার স্বাক্ষরিত আদেশে (জিও) সাবের হোসেন চৌধুরীর কূটনৈতিক পাসপোর্ট বাতিলের তথ্য জানানো হয়।

আদেশে উল্লেখ করা হয়, তিনি সাধারণ পাসপোর্ট ইস্যু করার অনাপত্তি সনদ প্রদানের আবেদন করেন।

বিষয়টি জানতে বৃহস্পতিবার সন্ধ্যার পর একাধিকবার যোগাযোগ করা হলেও সাবের হোসেন চৌধুরীর সঙ্গে কথা বলা যায়নি।

/এসটিএস/এসএসজেড/এনএআর/
সম্পর্কিত
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘের অ্যাসেম্বলি হলে খলিলুর রহমান 
এলডিসি’র বিষয়ে সুইজারল্যান্ডের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের