রাজধানীর বসুন্ধরা আবাসিকের ডি ব্লকের একটি বাড়িতে আয়োজিত ইফতার মাহফিল থেকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনসহ ১৪ জনকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি।
শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিবি পুলিশের পরিচয়দানকারীর সদস্যরা তাদের তুলে নিয়ে গেছেন বলে জানিয়েছেন জামায়াতের ঢাকা মহানগর উত্তরের প্রচার সম্পাদক মু. আতাউর রহমান সরকার।
তিনি জানান, বসুন্ধরা আবাসিকের ডি ব্লকে ২ নম্বর সড়কের ২৯ নং বাড়িতে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ইফতার মাহফিল আয়োজন করা হয়েছিল। সেখান থেকে মুহাম্মদ সেলিম উদ্দিনসহ ১৪ জনকে ডিবি পুলিশের পরিচয়ে তুলে নেওয়া হয়েছে।









