টাকা বানানোর প্রতিযোগিতা ভালো আইনজীবী হওয়ার পথে বাধা: প্রধান বিচারপতি 

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ এপ্রিল ২০২৩, ১৭:৪৩আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ১৭:৩৫

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, টাকা বানানোর প্রতিযোগিতা ভালো আইনজীবী হওয়ার পথে বাধা। আর্থিক সংশ্লিষ্টতার বিষয়টি আইন পেশায় সমস্যা তৈরি করছে। এ কারণে অনেক আইনজীবী থাকলেও ভালো আইনজীবী হাতে গোনা কয়েকজন।

শনিবার (৮ এপ্রিল) ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ‘মঞ্জুর এলাহী’ অডিটোরিয়ামে শিক্ষার্থীদের জন্য ‘ল ক্লিনিক’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ‘ভালো আইনজীবী হতে হলে প্রতিনিয়ত পড়াশোনা করতে হয়। শুধু টাকার দিকে না তাকিয়ে নৈতিক মানদণ্ডে কাজ করে গেলে একজন আইনজীবী যে সম্মান অর্জন করেন তা রিচারকদের চেয়ে কোনও অংশে কম নয়।’

আইনপেশার যাবতীয় খুঁটিনাটি হাতে-কলমে শেখাতে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ‘ল ক্লিনিক’ চালু করে। শিক্ষা জীবনেই বিভিন্ন আইন সমস্যার প্রায়োগিক সমাধানের মাধ্যমে এই ক্লিনিকের মাধ্যমে ভাল আইনজীবী তৈরি হবে বলে প্রধান বিচারপতি আশা প্রকাশ করেন। সেই সঙ্গে আর্থিক দিক দেখে নয়, মানুষের অধিকার আদায়ের জন্যও ভবিষ্যতে কাজ করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান হাসান ফয়েজ সিদ্দিকী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। আরও বক্তব্য রাখেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান, আইন বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ একরামুল হক।

অনুষ্ঠানে আরও ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, কোষাধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

/আরকে/
সম্পর্কিত
আ.লীগ নেতা অ্যাড. হুমায়ুনের মৃত‍্যুতে প্রধান বিচারপতির শোক
শর্তসাপেক্ষে ড. আবুল বারকাতের জামিন আপিলে বহাল 
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে নতুন মামলায় গ্রেফতার দেখানোর আবেদন
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী