জাতিসংঘের ‘জিরো ওয়েস্ট অ্যাডভাইজরি বোর্ড’ সদস্য নিযুক্ত হলেন ড. ইউনূস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২৩, ১৭:৩১আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ১৭:৩১

জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসকে জাতিসংঘের ‘অ্যাডভাইজরি বোর্ড অব এমিনেন্ট পার্সন্স অন জিরো ওয়েস্ট’ এর সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন। ‘জিরো ওয়েস্ট’ বা শূন্য অপচয় বিষয়ক জাতিসংঘ সাধারণ পরিষদের ২২ ডিসেম্বর ২০২২ এর রেজল্যুশন অনুযায়ী প্রফেসর ইউনূসকে এই মনোনয়ন দেওয়া হয়েছে।

রবিবার (৯ এপ্রিল) ইউনুস সেন্টার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রফেসর ইউনূসকে লেখা চিঠিতে জাতিসংঘ মহাসচিব বলেন, আমি বিশ্বাস করি, আপনার জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা জাতিসংঘের শূন্য-অপচয় বিষয়ক কর্মকাণ্ডকে ত্বরান্বিত করতে বিশেষ ভূমিকা রাখবে। টেকসই উন্নয়নের প্রেক্ষাপটে শূন্য-অপচয় বিষয়ক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে  এই অ্যাডভাইজরি বোর্ড একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশা করি।

অপচয় হ্রাস, সামগ্রী ব্যবহার ও উৎপাদন নকশা পুনঃপ্রণয়ন, সার্কুলার অর্থনীতি গড়ে তোলা ও ভোক্তাদের পছন্দের ক্ষেত্রে টেকসই সমাধান হিসেবে শূন্য-অপচয়ের ধারণা বিশ্বব্যাপী ক্রমাগত জনপ্রিয় হচ্ছে। এই পরিস্থিতিতে জাতিসংঘ মহাসচিব আশা প্রকাশ করেন, অঞ্চল ও নারী-পুরুষ ভারসাম্য নিশ্চিতকারী অংশীদারদের নিয়ে বিভিন্ন বিষয়ের ভিত্তিতে জাতিসংঘ গঠিত এই বোর্ড এক্ষেত্রে বিভিন্ন দেশের সর্বোত্তম বিভিন্ন উদ্যোগ, সফল কাহিনী ও অভিজ্ঞাগুলো তুলে ধরতে এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।

জাতিসংঘের এই অ্যাডভাইজরি বোর্ডে ১৩ জন বিশ্বখ্যাত সদস্য রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি মিসেস এমিনে এরদোয়ান এই বোর্ডের  সভাপতি নিযুক্ত হয়েছেন। অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন জাতিসংঘ মহাসচিবের পলিসি এক্সিকিউটিভ অফিসের দায়িত্বপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি জেনারেল গাই রাইডার, আলগ্রামো’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জোসে ম্যানুয়েল মোয়েলার,  ইউনূস ইনভায়ার্নমেন্ট হাবের সহপ্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস, ইন্টারন্যাশনাল সলিড ওয়েস্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কার্লোস সিলভা ফিলহো, ইকোনমিয়া সার্কুলারের নির্বাহী পরিচালক লরা রেয়েস, দ্য ওয়েস্ট ট্রান্সফরমার্সের প্রধান নির্বাহী লারা ভ্যান ড্রুটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার বিশ্ববিদ্যালয়ের এনার্জি অ্যান্ড দ্য ইনভায়ার্নমেন্ট বিষয়ের প্রফেসর সালীম আলী।

এ বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের অংশগ্রহণে বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। অ্যাডভাইজরি বোর্ড মানুষের মধ্যে এ বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও প্রাসঙ্গিক তথ্যসমূহ মানুষের কাছে পৌঁছে দিতে নিয়মিতভাবে বিভিন্ন প্রতিবেদন, সোশ্যাল মিডিয়া ও ওয়েবসাইট আর্টিকেলসহ বিভিন্ন উপায়ে এই ক্ষেত্রে সর্বোত্তম উদ্যোগ এবং সফল কাহিনী ও অভিজ্ঞাগুলো তুলে ধরবেন এবং বিভিন্ন দেশে স্থানীয় ও জাতীয় পর্যায়ে বিভিন্ন শূন্য-অপচয় উদ্যোগ ও কারিগরী সমীক্ষার পক্ষে প্রচারণা চালাবেন। বিশেষ করে প্রতি বছর ৩০ মার্চকে ‘আন্তর্জাতিক শূন্য-অপচয় দিবস’ হিসেবে বৈশ্বিকভাবে পালন করা হবে।

গত ৩০ মার্চ  প্রথম আন্তর্জাতিক শূন্য-অপচয় দিবসে জাতিসংঘ মহাসচিব ‘অ্যাডভাইজরি বোর্ড অব এমিনেন্ট পার্সন্স অন জিরো ওয়েস্ট’ গঠনের ঘোষণা দেন।

 

/জিএম/এফএস/
সম্পর্কিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
আগামী একবছর কী করবেন খলিলুর রহমান
আমি সব সদস্য রাষ্ট্রের প্রেসিডেন্ট হবো: খলিলুর রহমান
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম