জামায়াতের দুই সমর্থকের জামিন, ফের রিমান্ডে ৪ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০২৩, ১৬:৫৭আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ১৬:৫৭

গোপন বৈঠক থেকে গ্রেফতার ও সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় জামায়াতে ইসলামীর দুই সমর্থক ইঞ্জিনিয়ার মো. সিরাজুল ইসলাম ও মাহবুব আলীর জামিন মঞ্জুর করেছেন আদালত। এছাড়া দলটির মহানগর মজলিশের সুরা সদস্য আবুল বাশারসহ চার জনের ফের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

রিমান্ডে যাওয়া অপর আসামিরা হলেন— কুমিল্লা জেলা ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, সমর্থক আনোয়ারুল হক, আবুল বাশার ও শিব্বির আহমেদ।

মঙ্গলবার (১২ এপ্রিল) দুই দিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর সিরাজুল ইসলাম, মাহবুব আলী ও আব্দুল হাকিম সরকারকে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এসময় সিরাজুল ইসলাম, মাহবুব আলীর আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী তাদের জামিন মঞ্জুর করেন।

অপর দিকে আবুল বাশারসহ চার জনকে  ফের পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এ মামলায় গত ৮ এপ্রিল তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। একই দিন এ মামলায় জামায়াতের ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে  শুক্রবার (৭ এপ্রিল) জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা একত্রিত হয়ে জনসাধারণের মধ্যে ভীতি সঞ্চার, সরকারকে উৎখাত, সরকারি স্থাপনা ও যানবাহনে নাশকতামূলক কার্যকলাপসহ ত্রাস সৃষ্টির লক্ষ্যে গোপন বৈঠকে মিলিত হন বলে অভিযোগ ওঠে। এ সময় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় রাজধানীর ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।

/এমকেআর/এপিএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম