গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচারের মুখোমুখি করতে হবে: নুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ এপ্রিল ২০২৩, ০০:০৩আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ০০:০৩

র‍্যাবসহ গুম, খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচারের মুখোমুখি করতে হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। 

জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ভিন্নমত দমনে র‍্যাব  ও আইনশৃঙ্খলা বাহিনীকে সরকার কর্তৃক গুম, বিচারবর্হিভূত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে’ গণঅধিকার পরিষদ আয়োজিত মানববন্ধনে মঙ্গলবার (১১ এপ্রিল) এসব বলেন তিনি। 

গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, ‘র‍্যাব বর্তমানে কারও কথা শুনছে না, একমাত্র স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কথা ছাড়া। ডয়েচে ভেলের প্রতিবেদনে উঠে এসেছে র‍্যাব কীভাবে মানুষকে তুলে নিয়ে বর্বর অত্যাচার, নির্যাতন চালায়।

তিনি বলেন, ‘কার্যত র‍্যাব এখন আর কোনও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকায় নেই, ভিন্নমত দমনে র‍্যাব এখন একটি দস্যু, খুনি বাহিনীতে পরিণত হয়েছে। তারা নাগরিকদের সুরক্ষার বদলে গুম করছে। নাগরিক অধিকার প্রতিষ্ঠার বদলে নাগরিকদের অধিকার হরণ করছে। তাই র‍্যাবকে অনতিবিলম্বে বিলুপ্ত করতে হবে। র‍্যাবসহ গুম, খুনের সাথে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচারের মুখোমুখি করতে হবে।’

নুর বলেন,  ‘র‍্যাব বিএনপির সময়ে গঠিত হলেও আজ তারাও এর বিলুপ্ত চাচ্ছে। কারণ, বর্তমানে এই বাহিনীর হাতে কেউ নিরাপদ নয়। ডয়েচে ভেলেতে কয়েকজন গুম, খুনের বিষয় উল্লেখ করেছে। কিন্তু বাস্তব অবস্থা আরও ভয়াবহ। আমরা যদি বেচেঁ থাকি তাহলে প্রতিটি গুম খুনের বিচার হবে। আর আমরা বেচেঁ না থাকলে পরবর্তী প্রজন্ম এর বিচার করবে।’

প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, ‘শুধু আমেরিকার নয়, দেশের গণতন্ত্রকামী জনতাসহ পৃথিবীর সব সভ্য গণতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশে ফ্যাসিবাদের পতন চায়। কাজেই আপনার সময় শেষ।’

চলমান আন্দোলন প্রসঙ্গে নুর বলেন, ‘এই আন্দোলনকে বেগবান করে আমরা যদি এক মাস রাস্তায় থাকতে পারি তাহলে এই অবৈধ সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না। এই আন্দোলনে বিএনপি, গণতন্ত্র মঞ্চ, ১২ দল, জামায়াত নাকি গণঅধিকার পরিষদ নেতৃত্ব দিচ্ছে সেটার উত্তর না খুঁজে বরং ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে রাজপথে যারা আছে তাদের নেতৃত্বেই গণতন্ত্র প্রতিষ্ঠায় ঝাঁপিয়ে পড়তে হবে। এই আন্দোলনের মাধ্যমেই ফয়সালা হবে আগামীতে দেশে ফ্যাসিবাদ নাকি গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।’

গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক আবু হানিফ, পাঠান আজহার, সহকারী আহ্বায়ক অ্যাডভোকেট নুরে এরশাদ সিদ্দিকী, যুগ্ম সদস্য সচিব তারেক রহমান, থোয়াইচিং মং চাক, ফাতেমা তাসনিম, সহকারী সদস্য সচিব শেখ খায়রুল কবির, তৌফিক শাহরিয়ার ও সদস্য তোফাজ্জলসহ অনেকে।

/এএজে//এসপি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক