ঈদের আগেই সাংবাদিকদের বেতন-ভাতা পরিশোধের নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২৩, ২১:৩৭আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ২১:৪৪

পবিত্র ইদুল ফিতরের আগে সাংবাদিকদের বেতন-ভাতা পরিশোধের নির্দেশনা দিয়েছে সরকার। বুধবার (১২ এপ্রিল) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচিত্র ও প্রকাশনা অধিদফতর সম্পাদক ও প্রকাশকদের এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।

অফিস আদেশে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর সমাগত। এই পবিত্র উৎসব উপলক্ষে সরকারি ও বেসরকারি দফতরে কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা পরিশোধ এবং উৎসবভাতা বা বোনাস দেওয়া হয়। নিশ্চয়ই আপনি অবগত আছেন যে, ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী অস্বাভাবিক অর্থনৈতিক পরিস্থিতি বিরাজ করছে। এ পরিস্থিতিতে সাংবাদিকদেরও জীবনযাপনে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে। অনেক সংবাদপত্র সাংবাদিক ও সংবাদকর্মীদের বেতনভাতা বকেয়া রাখেন এবং উৎসবভাতা বা বোনাস দেন না বলে অভিযোগ রয়েছে। যথাসময়ে সংবাদিক ও কর্মচারীদের বেতনভাতা পরিশোধ করা সংবাদপত্রের মিডিয়া তালিকাভুক্ত হওয়ার অন্যতম শর্ত। এ শর্ত সঠিকভাবে অনুসরণ করার বাধ্যবাধকতা রয়েছে এবং এ অধিদফতর থেকে সংবাদপত্র অফিস সরেজমিনে পরিদর্শনকালেও বিষয়টির প্রতি বিশেষ দৃষ্টি দেওয়া হয়।

এ অবস্থায় ঈদুল ফিতরের আগেই আপনার পত্রিকায় কর্মরত সব সাংবাদিক-কর্মচারীদের বেতনভাতা এবং উৎসবভাতা বা বোনাস পরিশোধ করার জন্য অনুরোধ করা হলো।

/এসএমএ/এফএস/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম