পরিদর্শন শেষে ফায়ার সার্ভিস

গুলিস্তান পাতাল মার্কেট অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২৩, ১৯:৪০আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ২০:১১

রাজধানীর গুলিস্তান পাতাল মার্কেট পরিদর্শন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর। পরিদর্শন শেষে সংস্থাটি জানায়, গুলিস্তান পাতাল মার্কেট অতি অগ্নিঝুঁকিতে রয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে অগ্নিঝুঁকি অ্যাসেসমেন্টের উদ্দেশে গুলিস্তানের পাতাল মার্কেট পরিদর্শন করে ফায়ার সার্ভিসের একটি টিম। পরিদর্শন শেষে সংস্থাটির ঢাকা জোন-১ প্রধান মো. বজলুর রশিদ এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘গুলিস্তান পাতাল মার্কেটে পানির কোনও উৎস নেই। আগুন লাগলে সেখানে নেই পানি পৌঁছানোর ব্যবস্থা। যেখানে ফায়ার অ্যালার্ম সিস্টেম (ডিটেক্টর) নেই। ফায়ার এক্সটিংগুইশার (নির্বাপক) পাওয়া গেলেও কোনোটি মেয়াদোত্তীর্ণ, কোনোটি অকার্যকর। সেখানে ভেন্টিলেশন ব্যবস্থা একেবারে অকার্যকর। সিঁড়ি ছোট ও সরু। সেখানেও বসেছে দোকান।’

গুলিস্তান পাতাল মার্কেট অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা

দুই বছর আগেও এই মার্কেট পরিদর্শন শেষে একই ধরনের প্রতিবেদন দাখিল করেছিল ফায়ার সার্ভিস। কিন্তু সেই প্রতিবেদন আমলে নেওয়া হয়নি, কোনও পদক্ষেপই নেওয়া হয়নি বলে জানান বজলুর রশিদ।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরও বলেন, ‘গত এক মাসে আমার নিয়ন্ত্রণাধীন ঢাকা জোন-১ এলাকায় মার্কেটসহ বহুতল ভবন পরিদর্শন করেছি। এরমধ্যে সবগুলোই ঝুঁকিপূর্ণ পেয়েছি। ৯টি পেয়েছি অতি অগ্নিঝুঁকিপূর্ণ। আমরা রিপোর্টের কপি দিয়ে আসছি। আজকের পরিদর্শনের প্রতিবেদন সদর দফতরে দাখিল করা হবে।’

/কেএইচ/আরকে/এমওএফ/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুনপোড়া ঘরের পাশে শেষ সম্বলের আশায় অপেক্ষা ক্ষতিগ্রস্তদের
সরু সড়ক ও পানির সংকটে কালশীর আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে: ফায়ার সার্ভিস
কালশীর বস্তির আগুন নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম