বিজিবি সৈনিকদের আজান ও কেরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০২৩, ১৭:০৪আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ১৭:০৪

প্রতি বছরের মতো এবারও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সৈনিকদের শুদ্ধ উচ্চারণ ও সুললিত কণ্ঠে আজান ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) জুমার নামাজের পিলখানাস্থ কেন্দ্রীয় জামে মসজিদে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার, সনদপত্র ও ট্রফি বিতরণ করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।

অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক উপস্থিত সৈনিকদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বাহিনীর প্রতিটি সদস্যকে ব্যক্তিগত জীবনে শুদ্ধ উচ্চারণে পবিত্র কোরআন তেলাওয়াত ও ধর্ম চর্চার আহ্বান জানান। তিনি বলেন, ‘ধর্মীয় অনুশাসন মানে গোঁড়ামি নয়; সেদিকে সজাগ দৃষ্টি রেখে সবাইকে ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে।’ এসময় বিজিবি’র সকল পর্যায়ের কর্মকর্তা, সৈনিক ও অসামরিক সদস্যরা উপস্থিত ছিলেন। 

আজান প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে সেক্টর সদর দফতর, কুষ্টিয়া-এর ল্যান্স নায়েক সিটি মো. মোকতার হোসেন প্রথম স্থান, সেক্টর সদর দফতর, গুইমারা-এর মেডিক্যাল সহকারী সিপাহী তানজিমুল ইসলাম দ্বিতীয় স্থান এবং সেক্টর সদর দফতর, ঠাকুরগাঁও-এর সিপাহী মো. রাকিবুল ইসলাম তৃতীয় স্থান অধিকার করেন।

কেরাত প্রতিযোগিতায় সেক্টর সদর দফতর, গুইমারা-এর ল্যান্স নায়েক মো. বেলাল আহমেদ প্রথম স্থান, হেডকোয়ার্টার ব্যাটালিয়ন, ঢাকা-এর মুয়াজ্জিন মো. আল আমিন দ্বিতীয় স্থান এবং সেক্টর সদর দফতর, সিলেট-এর সিপাহী মো. আজিজুর রহমান তৃতীয় স্থান অধিকার করেন। 

আজান ও কেরাত উভয় বিষয়ে দলীয়ভাবে মোট পয়েন্ট প্রাপ্তির ভিত্তিতে গুইমারা সেক্টর চ্যাম্পিয়ন এবং কুষ্টিয়া সেক্টর রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। 

/আরটি/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম