দুর্ঘটনার কারণে ১৭ এপ্রিল চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেসের ঈদ যাত্রা বাতিল ঘোষণা করা হয়েছে।
রবিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১০টায় রেলওয়ে মহাপরিচালক কামরুল আহসান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
কামরুল আহসান বলেন, ট্রেনটি উদ্ধার করে রাতের মধ্যে ঠিক করা সম্ভব হবে না। এটাকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হবে। তাই আগামীকাল এই ট্রেনে যাত্রা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, যাত্রীরা চাইলে টিকিট রিফান্ড করতে পারবেন অথবা ১৯ এপ্রিল বুধবার সোনার বাংলা এক্সপ্রেসের শিডিউল ট্রেনসহ আগামীকালের বাতিল হওয়া ট্রেনটিও ছাড়া হবে। তখন যাত্রীরা ভ্রমণ করতে পারবেন।









