ঈদের আনন্দকে ছড়িয়ে দিতে দুস্থদের পাশে দাঁড়ানো উচিত: ডেপুটি স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২৩, ০৫:৫১আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ০৫:৫১

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, বর্তমান সরকার দারিদ্রের হার কমানোর জন‌্য নিরলস কাজ করে যাচ্ছে। দুস্থ‌দের জন‌্য সরকারের পক্ষ থেকে নানান কর্মসূচি চলমান রয়েছে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালী ব‌্যক্তিরা সুষ্ঠুভাবে জাকাত আদায় করলে একদিকে যেমন ধর্মীয় দায়িত্ব পালন হবে অপরদিকে সমাজে দরিদ্র সংখ‌্যাও দ্রুত কমে যাবে। ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে বিত্তশালীদের দুস্থ‌দের পাশে দাঁড়ানো উচিত।

রবিবার (১৬ এপ্রিল) পাবনার মনসুরাবাদ আবাসিক এলাকায় মর্জিনা-লতিফ ট্রাস্ট ভবনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত দুস্থ ও অসহায়দের মাঝে জাকাতের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, ‘মানুষের সেবা করা আমাদের ধর্মীয় ইবাদত ও নৈতিক কাজ। সুখে-দুঃখে মানুষের পাশে থাকা, এটা আমাদের রাজনৈতিক অঙ্গীকার। জাতির পিতা আমাদের মানুষের কল‌্যাণে কাজ করার দীক্ষা দিয়ে গিয়েছেন। মর্জিনা-লতিফ ট্রাস্ট মানুষের কল‌্যাণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। রমজান মাসে এ ধরণের মানবসেবামূলক উদ‌্যোগ গ্রহণ করায় ট্রাস্টের দায়িত্বশীল ব‌্যক্তিদের ধন‌্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আশা করি এ ধরনের কর্মসূচি ধীরে ধীরে আরও বিস্তৃত হবে।’

মর্জিনা-লতিফ ট্রাস্টের মহাসচিব আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে ট্রাস্টের চেয়ারম্যান আকতার বিশ্বাস, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম পাকন, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব মো. মোশাররফ হোসেন, পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান ও পাবনা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ বাবুসহ অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

/ইএইচএস/আরআইজে/
সম্পর্কিত
শিশু অধিকারে কাজ করবে পার্লামেন্টারি ককাস অন চাইল্ড রাইটস ও ইউনিসেফ
‘আপনার বুলিতে চন্দন ফুটুক’, ডেপুটি স্পিকারকে বিরোধীদলীয় নেতা
সংসদ চলাকালে মোবাইলে কথা, সতর্ক করলেন ডেপুটি স্পিকার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক