মুক্তিযুদ্ধ নিয়ে কাব্যগ্রন্থ ‘একাত্তর পদাবলী’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০১৬, ০২:১১আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৬, ০২:১১

মুক্তিযুদ্ধ নিয়ে কাব্যগ্রন্থ ‘একাত্তর পদাবলী’ অমর একুশে গ্রন্থমেলায় এসেছে কবি প্রাণান্ত চৌধুরী আকাশের ষষ্ঠ কাব্যগ্রন্থ ‘একাত্তর পদাবলী’। বইটি প্রকাশ করেছে জয়তী।
এই বইতে ৭১টি ভিন্ন দৃষ্টিভঙ্গিতে স্বাধিকার ও স্বাধীনতাকে চিত্রণ করার একটা চেষ্টা লক্ষ্যণীয়। এতো ছোট পরিসরে এমন বিশাল চেতনাকে বন্দি করা সম্ভব নয়। তবু কবি প্রাণান্ত চৌধুরী আকাশের প্রচেষ্টা ছিল নিজস্ব জায়গা থেকে সেই চেতনার রঙে নিজেকে রাঙিয়ে নিতে। তাঁর প্রত্যাশা সব মতের বাঙালি, বাংলাদেশি কবিতায় খুঁজে পাবেন নিজস্ব একটা কল্পনার আঙ্গিক।
কবি প্রাণান্ত চৌধুরী ৫২ এর ভাষা আন্দোলন, ৭১ এর মুক্তিযুদ্ধ ও তৎসংলগ্ন ঘটনাবলী পড়ে, ছবি ও সিনেমায় দেখে অণুপ্রাণিত একজন মানুষ। মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্মের একজন লেখক হিসেবে সেই সময়টাকে নিজের ভেতর ধারণ করে দেখতে চেয়েছেন; তখনকার চাওয়া-পাওয়া, সুখ-দু:খ, হাসি-কান্না, প্রত্যাশা-প্রাপ্তি, সাধ-সাধ্য, রাজনীতি ও সাধারণের জীবনাচরণের মতো বিষয়গুলো। উপলব্ধি করার চেষ্টা করেছেন কিভাবে একটা সাল একটা জাতির স্বকীয় অস্তিত্ব নির্মাণের ইতিহাসে পরিণত হয়।
বাঙালির স্বাধীকার আদায়ের সময়টাকে ভিন্নমনা অনেকেই অনেকভাবে ব্যাখ্যা দিয়েছেন। এমন বাস্তবতায় নিরপেক্ষ চোখে আজ ও আগামীর স্বাধীনতাউত্তর বাংলাদেশকে শুধু আবেগী চোখে দেখার বা বলার মানসে রচিত হয়েছে এই কাব্যগ্রন্থ।
/এমপি/আপ-এআর/

সম্পর্কিত
বইমেলা শেষ, শুরু হয়েছে পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ
১৭ দিনে বইমেলায় বিক্রি প্রায় ১৭ কোটি টাকার বই
বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম