খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী এ দুই সিটিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ১৬ মে।
রবিবার নির্বাচন কমিশন থেকে বিস্তারিত তফসিল ঘোষণা করা হয়। আগামী ১২ জুন খুলনা ও বরিশাল সিটির নির্বাচন হবে বলে নির্বাচন কমিশন আগেই জানিয়েছে।
তফসিল অনুযায়ী এ দুই সিটির প্রার্থীতা বাছাই ১৮ মে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৫ মে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ভোট হবে ইভিএমে।
এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ এ দুটি আসনে তাদের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে। খুলনায় বর্তমান মেয়র তালুকদার আব্দুল খালেক আবারও মনোনয়ন পেয়েছেন। বরিশাল সিটিতে মনোনয়ন পেয়েছেন আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই।









