ঈদের ছুটিতে অগ্নি-দুর্ঘটনা রোধে সতর্ক থাকার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২৩, ২২:৩৬আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ২২:৩৬

ঈদের ছুটিতে সরকারি ও বেসরকারি দফতরে অগ্নি-দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে সরকার। বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারে যার যার অবস্থান থেকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) বস্ত্র ও পাট মন্ত্রণালয় এ সংক্রান্ত্র নির্দেশনা জারি করে।

এতে বলা হয়, দেশব্যাপী বিভিন্ন স্থানে অগ্নি-দুর্ঘটনা ঘটছে। সেই পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় ও এর আওতাধীন দফতর, সংস্থা, প্রতিষ্ঠান, শিল-কারখানাগুলোয় অগ্নিকাণ্ড এড়াতে এসিসহ বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারে যার যার অবস্থান থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

নির্দেশনায় আরও বলা হয়, ঈদুল ফিতরের পাঁচ দিন সরকারি ছুটি থাকায় অফিস আদালত বন্ধ থাকবে। ওই ছুটিকালীন সময়সহ পরবর্তী সময়ে মন্ত্রণালয় এবং এর আওতাধীন দফতর, সংস্থা, প্রতিষ্ঠান, শিল-কারখানাগুলোয় আগ্নিকাণ্ড এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো। বিষয়টি অতীব জরুরি।

/এসএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম