স্ত্রীকে উদ্ধারে স্বামীর রিট: বন্দিদশা থেকে আদালতে হাজিরের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২৩, ১৫:৫৭আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ১৫:৫৭

বৈধ স্বামী-স্ত্রী হওয়া সত্ত্বেও আটকে রাখার ঘটনায় পিরোজপুরের কাউখালীর সানজানা ইসলাম জেরিনকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৮ মে সকাল সাড়ে ১০টায় জেরিনের পিতা মীর শাহজালালকে এ নির্দেশ বাস্তবায়ন করতে নির্দেশ দেন আদালত। একইসঙ্গে জেরিনকে আটকে রাখার ঘটনা কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ব-বহির্ভূত হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছন আদালত। মামলার বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। 

বুধবার (১৯ এপ্রিল) আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারীর আইনজীবী মো. জেআর খান রবিন।

জানা গেছে, পূর্ব পরিচয়ের সূত্র ধরে ২০২২ সালের ৬ মার্চ বিবাহবন্ধনে আবদ্ধ হন ঢাকার একটি দৈনিক পত্রিকার সাংবাদিক মানিক খন্দকার ও পিরোজপুরের কাউখালীর সানজানা ইসলাম জেরিন। ঢাকাতে বিয়ে অনুষ্ঠিত হওয়ার পর কিছুদিন একসঙ্গে বসবাস করেন তারা। তবে চলতি বছর বিষয়টি পারিবারিকভাবে জানাজানি হলে জেরিনকে তার বাবা সুকৌশলে গ্রামের বাড়িতে নিয়ে আটকে রাখেন।

আইনজীবী জানান, বাড়িতে নিয়ে আটকে রাখার পর স্বামীকে তালাক দিতে জেরিনকে মানসিক ও শারীরিক নির্যাতন করে তার পরিবার। পরিবারের কথা না শুনলে জেরিন ও তার স্বামীকে মেরে ফেলাসহ মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়। এ ঘটনায় রিটকারী মানিক খন্দকার সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তিনি বারবার স্ত্রীকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। পরে প্রতিকার হিসেবে স্ত্রীকে উদ্ধার চেয়ে তিনি হাইকোর্টে রিট দায়ের করেন।

রিটের শুনানি নিয়ে জেরিনকে আদালতের সামনে হাজিরের নির্দেশ দেন বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। শুনানিকালে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার। আর রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. জেআর খান রবিন ও শাম্মী আক্তার। তাদেরকে সহযোগীতা করেন আইনজীবী মো. বাহাউদ্দিন আল ইমরান।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম