ঈদ আনন্দে নতুন মাত্রা যোগ করেছে মেট্রোরেল

জুবায়ের আহমেদ
২২ এপ্রিল ২০২৩, ১৫:৪৮আপডেট : ২২ এপ্রিল ২০২৩, ১৬:০৭

ঈদের দিন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো সবার জন্যই আনন্দের। সেই আনন্দে এবার যোগ হয়েছে মেট্রোরেল ভ্রমণ। ঈদের দিন দুপুর থেকে নগরবাসীর পাশাপাশি ঢাকার আশপাশের এলাকা থেকে অনেকেই পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে এসেছেন মেট্রোরেলে ভ্রমণ করতে।

আগারগাঁও স্টেশনে যাত্রীদের ভিড় শনিবার (২২ এপ্রিল) দুপুরে আগারগাঁও মেট্রোরেল স্টেশনে সরেজমিন দেখা যায়, স্টেশনের গেট খোলার আগে থেকেই ভিড় জমিয়েছেন উৎসাহী যাত্রীরা। তাদের বেশিরভাগই প্রথমবারের মতো মেট্রোরেলে চড়বেন, তাই উচ্ছ্বাসটা ছিল একটু বেশিই। নিজেদের মধ্যে চলছিল মেট্রোরেল নিয়ে নানান আলোচনা। স্টেশন খুলতেই হৈ-হল্লায় ভেতরে প্রবেশ করেন তারা। বিস্ময় ও কৌতূহল নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন স্টেশনের ভেতরে, আর দেখছিলেন দেশের প্রথম এই আধুনিক যোগাযোগ ব্যবস্থা। সতর্কতার সঙ্গে সবাই মেনে চলছেন নির্দেশিকা। মেট্রোরেলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তরফে যাত্রীদের জানানো হয় ঈদের শুভেচ্ছা।

সাভারের হেমায়েতপুর থেকে ছয় বন্ধুসহ প্রথমবার মেট্রোরেলে ভ্রমণ করতে এসেছেন ফয়সাল। মেট্রোরেল নিয়ে তার মনে নানান প্রশ্ন। ফয়সাল বলেন, ‘চালু হওয়ার পর থেকেই টিভিতে দেখে আসছি, কিন্তু আসা হয়নি। আজ সকালে ঈদের নামাজ পড়ে প্ল্যান করেছি— মেট্রোরেলে চড়ে ঘুরবো। ভালো লাগছে, স্টেশনটা অনেক সুন্দর। এখন টিকিট কাটবো।’

ঈদ উপলক্ষে মেট্রোরেলে ভ্রমণ বেশিই আনন্দের স্বামী মনোয়ারকে নিয়ে মেট্রোরেলে চড়তে এসেছেন ফারজানা বিথি। এর আগে সিঙ্গাপুর প্রবাসী স্বামীর কাছে তিনি সে দেশের মেট্রোরেল সম্পর্কে অনেক গল্প শুনেছেন। এবার স্বামী ছুটিতে দেশে আসায় তাকে নিয়েই মেট্রোরেলে ভ্রমণ করতে এসেছেন।

ফারজানা তার অনুভূতি জানাতে গিয়ে বলেন, ‘আমি অনেক খুশি। বেশি খুশি হয়েছে আমার ছোট মেয়েটা।’ ফারজানা আরও বলেন, ‘মেট্রোরেল নিয়ে আমার স্বামীর কাছে অনেক গল্প শুনেছি। সিঙ্গাপুরে তিনি নাকি প্রত্যেক দিনই মেট্রোরেলে চড়েন। এখন বাংলাদেশেও মেট্রোরেল চালু হয়েছে৷ এখন আর গল্প শুনতে হবে না। নিজেই ঘুরে দেখবো।’

স্টেশনে সেলফি তুলতে ব্যস্ত কেউ কেউ আগে থেকেই প্ল্যান ছিল ঈদের সময় মেট্রোরেলে চড়ার, জানিয়ে বন্ধুকে সঙ্গে নিয়ে আসা মো. আসাদ বলেন, ‘ স্টেশনটা অনেক আধুনিক ও সুন্দর। বিদেশি সিনেমায় মেট্রোরেল দেখেছি, আর এখন দেশেই চোখের সামনে দেখছি। অবশ্যই ভালো লাগছে।’

মিরপুর ১১ নম্বর থেকে উঠে ভ্রমণ শেষ করে আগারগাঁওয়ে পৌঁছানো আরেক যাত্রী লোকমান হোসেন বলেন, ‘মেট্রোরেল চড়ে মনে হচ্ছে বিদেশে আছি। এত দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়, ভাবতেই পারছি না। আমার বাচ্চারা তো খুবই খুশি।’

 মেট্রোরেলে চড়ার অপেক্ষায় যাত্রীরা উল্লেখ্য, ঈদ উপলক্ষে রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২০ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করছে।

ছবি: জুবায়ের আহমেদ

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
এবার ঈদের দিন কী মেট্রোরেল চলবে
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম