বান্ধবীর ‘মৃত্যু শোকে’ আত্মহত্যা: আগের দিন যা বলেছিলেন রাহাত

রিয়াদ তালুকদার
২৩ এপ্রিল ২০২৩, ১৬:১০আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, ১৬:২৭

রাজধানীর গুলিস্তান হানিফ ফ্লাইওভারের কাছে বঙ্গভবনের উল্টোপাশে সড়ক দুর্ঘটনায় নিহত হন মোটরসাইকেল আরোহী নওশীন আক্তার (২১)। এসময় মোটরসাইকেল চালাচ্ছিলেন তার ব্ন্ধু রাহাত হোসেন আসিফ (২৫)। বান্ধবীর মৃত্যুর দুদিন পরে আত্মহত্যা করেছেন এই যুবকও। রবিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ানের বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, বান্ধবীর মৃত্যুর শোক সইতে না পেরে আসিফ আত্মহত্যা করেছেন।

দুর্ঘটনার পর গতকাল শনিবার (২২ এপ্রিল) রাহাতের সঙ্গে মোবাইল ফোনে কথা হয় এই প্রতিবেদকের। তার সঙ্গে দেখা করতে চাইলে ওই সময় রাহাত বলেন, ‘আমি তো এখন অসুস্থ। আর ঈদের জন্য বাসায় আত্মীয়-স্বজন আসছে। কী জানতে চান ফোনেই বলেন ভাই, সমস্যা নাই।’ 

শুক্রবার (২১ এপ্রিল) রাত ৯টার দিকে ট্রাকের চাপায় নিহত হন নওশীন আক্তার (২১)। তিনি বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। নওশীন তার বন্ধু রাহাতের সঙ্গে মোটরসাইকেলে করে খিলগাঁও তিলপাপাড়া থেকে ঈদের কেনাকাটা করতে ওয়ারীর দিকে মার্কেটে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়েন।

দুর্ঘটনার বর্ণনা দিয়ে রাহাত হোসেন আসিফ বাংলা ট্রিবিউনকে বলেছিলেন, ‘সামনে একটা সিএনজি ছিল এবং পাশে একটি বাস ছিল। সড়কও কিছুটা ফাঁকা ছিল। পেছন থেকে দেখতেও পাচ্ছিলাম একটি ট্রাক আসছে। কিন্তু সেটি গতি না কমিয়ে আমাদের মোটরসাইকেলের উপর উঠিয়ে দিয়েছে। আমাদের আর করার কিছু ছিল না।’

এই যুবক আক্ষেপ করে বলেন, ‘ট্রাকের চালক ইচ্ছে করলেই গতি কমাতে পারতেন। যদি গতি কমাতো তাহলে আমার বান্ধবীর মৃত্যুর ঘটনা ঘটতো না। আর আমাকেও আহত হয়ে বিছানায় শুয়ে থাকতে হতো না। চালকের বেপরোয়া গতির কারণে আজ আমাদের এই অবস্থা।’

রাহাত হোসেন আসিফ রাজধানীর হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের বিবিএর শিক্ষার্থী ছিলেন। তিনি বলছিলেন, ‘আমরা ওয়ারীর দিকে যাচ্ছিলাম। দেখতে পাচ্ছিলাম ট্রাকটিকে পিছন থেকে আসছে, ভেবেছিলাম গতি কমাবে। কিন্তু গতি না কমিয়ে আমাদের মোটরসাইকেলের উপর উঠিয়ে দেয়। আমার মোটরসাইকেলের তেমন গতি ছিল না। কোথা থেকে কী হয়ে গেলো কিছুই বুঝতে পারিনি।’ 

মতিঝিল থানার এস আই দেলোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ট্রাকটিকে জব্দ করা হয়েছে, চালককেও আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দুর্ঘটনার কারণ সম্পর্কে খতিয়ে দেখা হচ্ছে।’

ফাঁকা ঢাকায় সড়কে যানবাহনের সংখ্যা কম থাকা, বেপরোয়া গতি এবং মেয়াদ না থাকা যানবাহনের কারণে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে ঈদের ছুটিতে। ঈদের ছুটির শুরু থেকে ঈদের দিন পর্যন্ত রাজধানীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে চার জন। রাজধানীর হাসপাতালগুলো থেকে এসব তথ্য পাওয়া গেছে। তবে এর বাইরে ও নিহতের সংখ্যা রয়েছে কিনা ছুটি শেষে বিস্তারিত জানা যাবে বলছেন দায়িত্বশীলরা। যদিও দুর্ঘটনার শিকার হয়ে কোনও নিহতের ঘটনা ঘটলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, সোহরাওয়ার্দী হাসপাতাল এবং মিডফোর্ড হাসপাতালে নিয়ে আসা হয়। 

এদিকে, ঈদের নামাজ শেষে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে হাতিরঝিল থানা এলাকার রামপুরা টিভি সেন্টারে বিপরীত পাশে বাস চাপায় নিহত হয় খিলগাঁও হাই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসান (১৭)। শনিবার (২২ এপ্রিল) আনুমানিক পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সিএনজি চালক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাস এবং মোটরসাইকেল, দুটোরই গতি একটু বেশি ছিল। বেপরোয়া গতির কারণে হঠাৎই দেখলাম বাসের চাকার নিচে পড়ে যায় মোটরসাইকেলটি। সাথে সাথেই ছেলেটিকে উদ্ধার করে স্থানীয় ফরাজী হাসপাতালে নিয়ে যাই। কিন্তু সেখান থেকে চিকিৎসা না দিয়ে আমাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। যদি ছেলেটিকে সেই হাসপাতাল কিছুটা হলেও চিকিৎসা দিতো, তাহলে হয়তো তাকে বাঁচানো যেতো। হাসপাতালের কোনও চিকিৎসকই ছেলেটির চিকিৎসা করেনি। পরবর্তী সময়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ছেলেটিকে মৃত ঘোষণা করে।

হাতিরঝিল থানার এসআই সুজনদের বাংলা ট্রিবিউনকে বলেন, দুর্ঘটনায় পড়া সৈকত-শাওন পরিবহন নামে বাসটি রাজধানী হয়ে গাইবান্ধার দিকে যাচ্ছিল। দুর্ঘটনার পর বাস রেখে চালক পালিয়ে যায়। চালককে গ্রেফতার করতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় শুক্রবার ২১ এপ্রিল ভোরে ব্যাটারিচালিত অটো রিকশা কে পেছন থেকে সিএনজি চালিত অটো রিকশা ধাক্কা দিলে পড়ে গিয়ে গুরুতর আহত হন আরজু ২৬ নামে একজন ব্যক্তি। তিনি পেশায় একজন মটর ইলেকট্রিশিয়ান ছিলেন। রাতে সড়ক ফাঁকা এবং ব্যাটারি চালিত অটো রিক্সার বেপরোয়া গতির কারণে গতি নিয়ন্ত্রণ করতে না পারায় সিএনজি অটো রিকশার সাথে ধাক্কা লাগে। পরবর্তীতে অটো রিকশা থেকে সড়কে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে তার মৃত্যু হয়।

এ ঘটনায় মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে উল্লেখ করে তদন্তকারী কর্মকর্তা এসআই মোখতার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ব্যাটারি চালিত অটো রিকশাটিকে ধাক্কা দিয়ে সিএনজি চালিত অটোরিকশা পালিয়ে যায়। সড়ক ফাঁকা থাকায় ব্যাটারিচালিত অটো রিকশাটিকে ধাক্কা দিয়ে সিএনজি চালিত অটোরিকশাটিকে নিয়ে চালক পালিয়ে যায়। আমরা সেই সিএনজিটি শনাক্ত করে চালককে আইনের আওতায় আনার জন্য কাজ করছি। 

ঈদের ছুটির শুরুর দিন বুধবার (১৯ এপ্রিল) রাজধানীর যাত্রাবাড়ীতে দুই বাসের চাপায় নিহত হন এসএম মতিন সরকার (৪৫) নামে একজন হোমিও চিকিৎসক। নিহত মতিন সরকারের শ্যালক আরাফাত বাংলা ট্রিবিউনকে বলেন, সকাল ১১টার দিকে বাজার করতে বাসা থেকে বের হয়ে যাত্রাবাড়ী দিকে যান আমার দুলাভাই। বাজার নিয়ে ফেরার পথে যাত্রাবাড়ী মোড়ে দুই বাসের চাপায় পড়ে গুরুতর আহত হন। পরবর্তী সময়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। 

তিনি বলেন, ‘যাত্রাবাড়ী মোড়ে যাত্রী ওঠানোর জন্য বাসের রেষারেষির কারণে রাস্তা পার হওয়ার সময় দুই পাশের মাঝে পরে যান তিনি। পরবর্তী সময়ে দুই বাসের চাপায় পড়েন। চাপা দিয়ে বাস দুটি পালিয়ে যায়।’

আরও পড়ুন:

দুর্ঘটনায় বান্ধবীর মৃত্যুর পর বন্ধুর আত্মহত্যা

/ইউএস/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম