সরকার ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হককে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে। তাকে প্রেষণে এ নিয়োগ দিয়ে তার চাকরি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
সোমবার (২৪ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ আদেশ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অপরদিকে বিটিএমসির চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেনকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিয়ে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।









