মদ খেয়ে রাস্তায় মাতলামি: তরুণ-তরুণীর জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০২৩, ২২:০৮আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, ২৩:০২

মদ খেয়ে রাস্তায় মাতলামির অভিযোগে রাজধানীর রামপুরা থানার মাদকের মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেই তরুণ ও তরুণী জামিন পেয়েছেন।

সোমবার (২৪ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম মেহেদী হাসানের আদালত শুনানি শেষে এ জামিন মঞ্জুর করেন।

এদিন দুই আসামিকে আদালতে হাজির করা হয়। এ সময় তাদের কারাগারে পাঠানোর আবেদন করেন  মামলার তদন্তকারী কর্মকর্তা। অপর দিকে আসামিপক্ষ থেকে জামিনের আবেদন করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ৫০০ টাকা মুচলেকায় তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।

জানা যায়, গত ২৩ এপ্রিল রাত ৮টায় যখন রামপুরা এলাকায় ঘটনাটি ঘটে, তখন তারা অতিরিক্ত মদ পান করেছিলেন। ফলে তারা একটি মোটরসাইকেল ও একটি রিকশাকে ধাক্কা দেন। পরে সেখান থেকে তারা দ্রুত যাওয়ার চেষ্টা চালান। কিন্তু মোটরসাইকেলের চালক তাদের পিছু নেন। এক পর্যায়ে মালিবাগ সিগন্যালে তাদের বহনকারী গাড়িটি থামলে লোকজন তাদের আটকে ফেলে।

ওই সময় ড্রাইভিং সিটে চুপচাপ বসেছিলেন তরুণ চালক। তার পাশের আসনে পা রাখার জায়গায় অচেতন হয়ে পড়েছিলেন এক তরুণী। সেই তরুণীর ছিল না কোনও সাড়াশব্দ। পরে ওই গাড়িসহ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। কিন্তু ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর ওই তরুণী হঠাৎ চিৎকার চেঁচামেচি শুরু করেন। এক পর্যায়ে পুলিশ ও চিকিৎসককে গালাগালি করতে থাকেন। চিকিৎসক যখন তাদের স্টমাক ওয়াশ করতে বলেন, তখন শুরু হয় প্রবল মাতলামি। কিছুতেই স্টমাক ওয়াশ করবেন না তারা। এ সময় ঢামেকের জরুরি বিভাগের টিকিটও ছিঁড়ে ফেলেন তারা। তাদেরকে নিয়ে আসা পুলিশ ও আনসারদের অকথ্য ভাষায় গালাগালি করতে থাকেন। এক পর্যায়ে মাটিতে পড়ে গড়াগড়ি খান ওই তরুণী।

এভাবে ৩ ঘণ্টা পেরিয়ে যাবার পর অবস্থা বেগতিক দেখে ঢামেকের পুলিশ ফাঁড়ির সহ-ইনচার্জ মাসুদ মিয়া শাহবাগ থানা পুলিশকে সংবাদ দেন। পরে রামপুরা থানার নারী পুলিশ এসে তাদেরকে থানায় নিয়ে যান। এ ঘটনায় রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) সজল সাহা বাদী হয়ে মামলা করেন।

/এমকেআর/এপিএইচ/
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম