রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে অভিনন্দন জানাচ্ছেন বিশ্বনেতারা

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৫ এপ্রিল ২০২৩, ২২:২৯আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, ২২:২৯

বিশ্বের বিভিন্ন দেশের নেতারা বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে তার ঐতিহাসিক দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানাচ্ছেন। মোহাম্মদ সাহাবুদ্দিন সোমবার (২৪ এপ্রিল) দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন।

জাপানের সম্রাট নারুহিতো, ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লা, ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি, মালয়েশিয়ার রাজা সুলতান হাজি আহমেদ শাহ আল মুস্তাইন বিল্লাহ, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব পৃথক বার্তায় তাকে অভিনন্দন জানিয়েছেন। তাদের অভিনন্দন সম্বলিত পৃথক বার্তা আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) ঢাকায় পৌঁছেছে। বাংলাদেশের জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করে নেতারা সম্পর্ক আরও জোরদার করার ওপর জোর দেন।

জাপানের সম্রাট নারুহিতো তার বার্তায় বলেছেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে আপনার সাফল্য ও সুখ এবং আপনার দেশের জনগণের সমৃদ্ধির জন্য আপনাকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি।’

ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলা বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে গুরুদায়িত্ব পালনে তার সাফল্য কামনা করেন। তিনি বলেন, ‘আপনার দেশের স্বাধীনতা লাভের পর থেকে ঢাকা ও রোম বন্ধুত্বের সুদৃঢ় বন্ধনে আবদ্ধ। ইতালির বৃহৎ বাংলাদেশি সম্প্রদায়ের অবদানে এই বন্ধন সময়ের সঙ্গে সঙ্গে সুসংহত হয়েছে। আপনার কার্যকালের সময় আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার সুযোগ থাকবে।’

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি তার বার্তায় বলেছেন, ‘ইরান ও বাংলাদেশের জনগণের সাংস্কৃতিক, ঐতিহাসিক ও ধর্মীয় বন্ধন এবং অভিন্ন মূল্যবোধের পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যে সহযোগিতার একটি ভালো ধারাবাহিকতা রয়েছে এবং ইসলামি বিশ্বে তা গুরুত্বপূর্ণ ও প্রভাব রাখছে। আমরা সব ক্ষেত্রে এবং দুই দেশের পারস্পরিক স্বার্থে আমাদের সম্পর্কের আরও অগ্রগতি আশা করছি। আমি মহান আল্লাহর কাছে আপনার মঙ্গল ও সাফল্যের পাশাপাশি বাংলাদেশের জনগণের কল্যাণ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করছি।‘

মালয়েশিয়ার রাজা আল-সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দিন আল-মুস্তফা বিল্লাহ শাহ ইবনি আলমারহুম সুলতান হাজী আহমদ শাহ আল-মুস্তা’ইন বিল্লাহ এক বার্তায় সাহাবুদ্দিনকে তার উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, ‘আমরা মালয়েশিয়া এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে অনেক মূল্যায়ন করি। এটি আমার আন্তরিক আশা যে এটি আমাদের অভিন্ন স্বার্থের বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে।’

জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও তার অভিনন্দন বার্তায় বলেন, ‘জাপানের সরকার ও জনগণের পক্ষ থেকে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে আপনার দায়িত্ব গ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন জানাতে চাই।’ তিনি দৃঢ় আস্থা প্রকাশ করেন যে, আগামী দিনে এই রাষ্ট্রপতির অধীনে বাংলাদেশ আরও উন্নয়ন সাধন করবে। তিনি বলেন, আমাদের বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতামূলক সম্পর্ক, যা গত বছর কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০ তম বার্ষিকীর মাধ্যমে শক্তিশালী হয়েছে, একটি ‘মুক্ত ইন্দো-প্যাসিফিক’ এর বাস্তবায়নের লক্ষ্যে আরও জোরদার হবে। 

সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় সিঙ্গাপুরবাসীর পক্ষ থেকে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। তার পাঠানো বার্তায় বলা হয়, ‘সিঙ্গাপুর ও বাংলাদেশ চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক উপভোগ করে যা জনমানুষের দৃঢ় সম্পর্ক, অভিন্ন মূল্যবোধ এবং আন্তর্জাতিক ফোরামে সহযোগিতার দ্বারা প্রতিষ্ঠিত। গত বছর আমরা আমাদের দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উদযাপন করেছি।’

উভয় দেশ এখন অবকাঠামো, লজিস্টিকস, বিদ্যুৎ এবং আইসিটির মতো সম্ভাবনার নতুন ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের জন্য কাজ করছে উল্লেখ করে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের সঙ্গে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে একত্রে কাজ করার জন্য আমরা উন্মুখ। সূত্র: বাসস।

/এফএস/
সম্পর্কিত
জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি
জাতীয় ঈদগাহে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
ঈদে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের