সুস্থ‌ ও কর্মক্ষম যুবসমাজই জাতিকে এগিয়ে নিতে পারে: ডেপুটি স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০২৩, ২০:৪২আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ২০:৪২

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেন, ‘যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং সুস্থ‌ ও কর্মক্ষম মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে খেলাধুলার প্রসার ও সাংস্কৃতিক চর্চার কোনও বিকল্প নেই। আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে সবধরনের ক্রীড়া প্রতিযোগিতা সারা দেশে ছড়িয়ে দিতে হবে। যুবসমাজ যতই মেধাবী হোক, তারা সুস্থ‌ ও কর্মক্ষম না হলে কোনও জাতি এগিয়ে যেতে পারে না।’

বুধবার (২৬ এপ্রিল) ‘মাদককে না বলি, আগামীর সাঁথিয়া গড়ি’ প্রতিপাদ‌্যে সাঁথিয়া পৌরসভা কর্তৃক আয়োজিত ‘সাঁথিয়া পৌর মেয়র টি-২০ কাপ-২০২৩’ এর চূড়ান্ত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশেও খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার উপর গুরুত্বারোপ করেছিলেন। তার কন‌্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ক্রীড়া ক্ষেত্রে উজ্জ্বল নৈপুণ্য প্রদর্শন করছে। ক্রিকেটসহ সবধরনের খেলায় আরও বড় সাফল‌্য অর্জন করতে হলে সারাদেশে সকল স্তরে এরকম টুর্নামেন্ট আয়োজন করতে হবে। 

তিনি আরও বলেন, ‘তরুণ সমাজ মাদক থেকে দূরে থাকবে, ধূমপান থেকে দূরে থাকবে। প্রতিটি খেলাকে জনপ্রিয় করতে হবে এবং প্রতিটি প্রতিযোগিতায় সাঁথিয়া ভালো করবে বলে আমি বিশ্বাস করি।’

টুর্নামেন্টের ফাইনালে শিশুবাগান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে ফ্রেন্ড স্টার ক্লাব চ‌্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম‌্যাচ শেষে চ‌্যাম্পিয়ন ও রানার আপ দলের অধিনায়কদের হাতে ট্রফি, নগদ অর্থ এবং প্রতিটি খেলোয়াড়দের হাতে স্মারক পুরস্কার তুলে দেন মো. শামসুল হক টুকু।

পৌর মেয়র মো. মাহবুবুল আলম বাচ্চুর উপস্থাপনায় অনুষ্ঠানে সাঁথিয়া আওয়ামী লীগের সভাপতি মো. হাসান আলী খান, ভাইস চেয়ারম‌্যান মো. সোহেল রানা খোকন ও মোছা. সেলিমা সুলতানা শিলা, সহকারী কমিশনার (ভূমি), সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ, স্থানীয় নির্বাচিত প্রতিনিধিরা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

/ইএইচএস/ইউএস/
সম্পর্কিত
শিশু অধিকারে কাজ করবে পার্লামেন্টারি ককাস অন চাইল্ড রাইটস ও ইউনিসেফ
‘আপনার বুলিতে চন্দন ফুটুক’, ডেপুটি স্পিকারকে বিরোধীদলীয় নেতা
সংসদ চলাকালে মোবাইলে কথা, সতর্ক করলেন ডেপুটি স্পিকার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম