‘দিনে মাংস রাতে ইয়াবা বিক্রি করতেন রুস্তম’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২৩, ০১:১৭আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ০১:১৭

ইয়াবা বিক্রির অভিযোগে রাজধানীর মিরপুর থানাধীন টেকনিক্যাল এলাকা থেকে একজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। এক হাজার পিস ইয়াবাসহ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাতে মো. রুস্তমকে গ্রেফতার করা হয়। তার বয়স ৩৯।

মিরপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোহসীন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রুস্তম দিনে মাংস আর রাতে ইয়াবা বিক্রি করেন। রুস্তম মোহাম্মদপুর থানার জেনেভা ক্যাম্পের মো. জানে আলম ওরফে কালুর ছেলে। তিনি মিরপুরের চিহ্নিত মাদক বিক্রেতা।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘রুস্তম মূলত ইয়াবা বিক্রি করেন। তবে তিনি ইয়াবা বিক্রি করেন ছদ্মবেশে। তিনি মূলত মাংস বিক্রি করেন। দিনের বেলা এই কাজেই তিনি ব্যস্ত থাকেন। আর রাত হতেই বেরিয়ে পরেন ইয়াবার প্যাকেট নিয়ে।’

মোহাম্মদ মোহসীন বলেন, ‘বৃহস্পতিবারও ইয়াবা বিক্রি করতে টেকনিক্যাল মোড় এলাকায় যান রুস্তম। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখান থেকে তাকে গ্রেফতার করে। তল্লাশি করে জব্দ করা হয় এক হাজার পিস ইয়াবা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে।’

/আরটি// এসপি/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম