তিনটি চোরাই মোটরসাইকেলসহ ৫ কিশোর গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ এপ্রিল ২০২৩, ১২:১৩আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ১২:১৩

রাজধানীর বাড্ডা ও বংশাল এলাকা থেকে তিনটি চোরাই মোটরসাইকেলসহ পাঁচ কিশোরকে গ্রেফতার করেছে র‍্যাব-৩। সংস্থাটি বলছে, তারা সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য। এদের মধ্যে একজন ছাড়া বাকিরা অপ্রাপ্ত বয়স্ক। এমনকি চক্রের মূল হোতাও ১৭ বছর বয়সী এক কিশোর।

রবিবার ( ৩০ এপ্রিল) বেলা ১১টার দিকে এ তথ্য জানান র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, শনিবার (২৯ এপ্রিল) তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার পাঁচ জনের তিন জনের বয়স ১৭ বছর দেখানো হয়েছে, আর বাকি দুজনের একজন ১৬ বছর বয়সী এবং একজন ১৯ বছর বয়সী।

র‍্যাব-৩ এর অধিনায়ক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা তাদের কৃতকর্মের বিষয়টি র‍্যাবের কাছে স্বীকার করে। তারা সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা হতে চোরাই ও ছিনতাই বিভিন্ন মডেলের মোটরসাইকেল চুরি করে, মোটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তনের মাধ্যমে ওই মোটরসাইকেলগুলো রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে। 

আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম