গাজীপুরে পোশাক কারখানায় বিস্ফোরণ: ১৫ জন ঢামেকে ভর্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০২৩, ১৪:০৯আপডেট : ০১ মে ২০২৩, ১৪:২৯

গাজীপুরের কাশিমপুর দক্ষিণ জরুন এলাকায় মণ্ডল গ্রুপের কটন বিডি পোশাক কারখানায় গ্যাসলাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত ১৫ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়েছে।

সোমবার (১ মে) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কোনাবাড়ী জোনের সহকারী কমিশনার দিদারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, এ দুর্ঘটনায় ঢামেকে আনা ১৫ জনের মধ্যে আট জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং সাত জনকে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়েছে।

বার্ন ইনস্টিটিউটে যারা ভর্তি রয়েছেন, তারা হলেন, প্রতিষ্ঠানটির ক্লিনার ফজলুর (৬০) সুপার ভাইজার সবুর (৩৫), লাইন ম্যানেজার সাহাবুল ইসলাম (৪৪), নিরাপত্তা প্রহরী চাঁন মিয়া (৪৫), কাটিং মাস্টার আসলাম আলী (২৭) এবং নিরাপত্তা প্রহরী সোহের রানা (২৪)। এছাড়াও দুই পথচারী মো. সোহেল (৫০) ও আলমগীর (৩০) সেখানে চিকিৎসা নিচ্ছেন।

আর ঢামেক বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন, তৌসিফ (৩২), আরিফ (২২), আবুল হোসেন (৩৫), রাকিব (৪০), রাশেদ (৩০), রফিকুল (৩২) এবং বাবুল (৩৫)। তাদের বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি।

হাসপাতালে নিয়ে আসা শরিফুল ইসলাম জানিয়েছেন, মণ্ডল গ্রুপের ওই কারখানার গ্যাস নিয়ন্ত্রণ কক্ষ থেকে আগুন লেগেছে বলে তিনি জানতে পেরেছেন।

এদিকে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আব্দুল্লাহ-আল আরেফিন জানান, কারখানার একটি কক্ষে গ্যাস লাইনের লিকেজ থেকে প্রথমে আগুন এবং পরে বিস্ফোরণের ঘটনা ঘটে। 

/এআইবি/আরটি/ইউএস/
সম্পর্কিত
উল্কাপিণ্ড বিস্ফোরণে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্য
বিজিএমইএর ৯৯ শতাংশের বেশি কারখানায় বেতন-বোনাস পরিশোধ
পোশাক কারখানাসহ দেড় হাজার প্রতিষ্ঠানে বোনাস বকেয়া
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম