রূপগঞ্জে স্টিল মিলে আগুনের ঘটনায় আরও একজনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২৩, ১৩:২৫আপডেট : ০৫ মে ২০২৩, ১৩:২৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়ায় স্টিল ও রিরোলিং মিলে আগুনের ঘটনায় ইলিয়াস আলী (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় ২ জনের মৃত্যু হলো।

এখনও ৫ জন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

এরআগে বৃহস্পতিবার (৪ মে) আহতদের হাসপাতালে আনার পর শংকর নামে একজনের মৃত্যু হয়।

গত দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইলিয়াস। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন এসএম আইউব এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, তার শরীরের ৯৮% শতাংশ দগ্ধ হয়েছিল।

কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলা ফজর আলীর ছেলে ইলিয়াস। বর্তমানে নারায়ণগঞ্জের পাগলা কুতুবপুর থাকতেন। তিনি ওই কারখানার শ্রমিক ছিলেন।

ঢাকা মেডিক্যাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

/এআইবি/আরটি/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম