২৩ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি গার্মেন্টস শ্রমিকদের  

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২৩, ১৫:৩৪আপডেট : ০৫ মে ২০২৩, ১৫:৩৪

তৈরি পোশাক শিল্প খাতের শ্রমিকরা তাদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবি জানিয়েছেন। শুক্রবার (৫ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ব্যানারে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এই দাবি জানান তারা।

সমাবেশে সভাপতির বক্তব্যে ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার বলেন, ‘দেশ ও পোশাক শিল্পের অর্থনীতির চাকা সচল রাখতে সক্রিয় ভূমিকা পালন করেন গার্মেন্টস শ্রমিকরা। কিন্তু এই শিল্পের শ্রমিকরা অত্যন্ত নিম্ন মজুরিতে শ্রম দিয়ে যাচ্ছেন। বর্তমানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে তাদের জীবনযাত্রার মান একেবারেই নিম্নমুখী। এছাড়া দেশে ‘শ্রম আইন-২০০৬’ এর সঠিক বাস্তবায়ন না থাকার কারণে শ্রমিকদের অধিকার প্রায় ক্ষেত্রেই লঙ্ঘিত হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে চলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন পোশাক শিল্পের শ্রমিকরা। তাই পোশাক শ্রমিকদের জীবন মান উন্নয়নের জন্য ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা নির্ধারণ করা প্রয়োজন।’

সমাবেশে আরও উপস্থিত ছিলেন সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক উর্মি আক্তার, প্রচার সম্পাদক ইয়াহিয়া খান, হোপলোন অ্যাপারেলস লিমিটেড সম্মিলিত শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হালিমা বেগম এবং এমজি ওয়ার্কার্স ফোরামের চেয়ারম্যান লিলি বেগম প্রমুখ।

 

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
বিজিএমইএর ৯৯ শতাংশের বেশি কারখানায় বেতন-বোনাস পরিশোধ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম