রাজধানীতে রেললাইনে একজনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০২৩, ১৭:৪৬আপডেট : ০৯ মে ২০২৩, ১৭:৪৬

রাজধানীর কুড়িলে রেললাইনে আব্দুস ছাত্তার মিয়া (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ মে) সকালে এই দুর্ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সানু মং মারমা এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, কুড়িল ফ্লাইওভার এলাকায় রেল লাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন আব্দুস ছাত্তার মিয়া। সকালে টঙ্গীগামী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে মাথায় গুরুতর আঘাত পান। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। সংবাদ পেয়ে সকাল পৌনে ১১টার দিকে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মৃতের চাচাতো ভাই ওয়াহিদ মিয়া বলেন, আব্দুস  ছাত্তার গত শনিবার বাড়ি থেকে গরুর বাচ্চা (বাছুর) কেনার কথা বলে ১৬ হাজার টাকা নিয়ে বের হয়েছিলেন। পরে ঢাকায় কখন, কেন, এসেছিলেন তা জানতে পারিনি। তবে তার এক মেয়ে ঢাকায় থাকতো বলে শুনেছিলাম। আজ মঙ্গলবার পুলিশের মাধ্যমে সংবাদ পাই, তিনি কুড়িলে ট্রেনের সঙ্গে ধাক্কায় প্রাণ হারিয়েছেন। 

সুনামগঞ্জ জেলার সাল্লা উপজেলার সুলতানপুর গ্রামের মৃত উসমান গনির ছেলে আব্দুস ছাত্তার। এক ছেলে এক মেয়ের জনক ছিলেন তিনি। দুই ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন বড়। সরকারের দেওয়া ঘরে থাকতেন।

/এআইবি/কেএইচ/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম