কানাডায় পাঠানোর নাম করে প্রতারণা, অভিযোগ ভুক্তভোগীদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০২৩, ১৫:৫১আপডেট : ১০ মে ২০২৩, ১৫:৫১

কানাডায় পাঠানোর কথা বলে প্রতারণা করায় প্রতারক রফিকুল ইসলাম ও তার ভাই শফিকুল ইসলামকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে প্রতারিত ভুক্তভোগীরা। বুধবার (১০ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনের এ দাবি জানান ভুক্তভোগীরা।

ভুক্তভোগী সাইফুর রহমান বলেন, দুই বছর আগে কানাডা তাদের অভিবাসন বৃদ্ধির ঘোষণা দেয়। তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি ভিডিও আমাদের চোখে পড়ে। এর মধ্যে ‘জাস্ট ফর ইউ’ নামের একটি ইউটিউব চ্যানেলের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে আমরা যোগাযোগ করি প্রতারক রফিকুল ইসলামের সঙ্গে। যিনি নিজেকে কানাডাপ্রবাসী দাবি করেন এবং তার কোম্পানিতে চাকরির অফার দেন।

কানাডা যাওয়ার চুক্তি মোতাবেক রফিকুল ইসলামকে কয়েক দফা টাকা প্রদান করি। কিন্তু পরবর্তীতে ইউটিউবার জিয়া হাসান ও কাজী হাসান প্রতারক রফিকুল ইসলামের আসল চিত্র প্রকাশ্যে নিয়ে আসেন। এই প্রতারক ভুয়া কোম্পানির কাগজ দেখিয়ে ভুয়া চাকরির অফার প্রদান করে। বর্তমানে আমরা কানাডা সরকারের ব্ল্যাকলিস্টে রয়েছি। আমাদের টাকায় রফিকুল ইসলাম এখন ইন্দোনেশিয়ায় বিলাসী জীবন যাপন করছে।

তিনি আরও বলেন, আমরা যারা প্রতারিত হয়েছি, তাদের দাবি, রফিকুল ইসলামের ভিসা বাতিল করে তাকে আইনের আওতায় আনা হোক এবং আমাদের কষ্টার্জিত টাকা উদ্ধার করা হোক।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ভুক্তভোগী আব্দুল মোতালেব, সাজেদুল, দিদারুল ইসলাম, রুহুল ইসলাম প্রমুখ।

/এএজে/এনএআর/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
এআই ‘ভয়েস ক্লোনিং’ প্রতারণা থেকে বাঁচবেন কীভাবে?
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম