রাজধানীতে লিফটের ফাঁকা দিয়ে পড়ে শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০২৩, ১৬:২৫আপডেট : ১১ মে ২০২৩, ১৬:২৫

রাজধানীর চকবাজারে ১০তলা ভবনের ৯তলার লিফটের ফাঁকা দিয়ে নিচে পড়ে মো. তাহের খাঁ (৩৫) নামে এক রাজমিস্ত্রির সহকারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) দুপুরে চকবাজারের বকশিবাজার নবকুমার স্কুলের পেছনে একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।

তাহের পটুয়াখালীর বাউফল উপজেলার কলতা গ্রামের রাজ্জাক খাঁর ছেলে। বর্তমান রাজধানীর নয়াবাজার আলু বাজার এলাকায় একটি ম্যাচে থাকতেন।

মৃতের সহকর্মী হাবিব কাজী জানান, তাহের রাজমিস্ত্রির সহকারী ছিলেন। নির্মাণাধীন ভবনের ৯তলায় ময়লা পরিষ্কারের কাজ করছিলেন তিনি। সে সময় লিফটের ফাঁকা দিয়ে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে উদ্ধার করে দুপুর পৌনে ১টায় তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানিয়েছি।’

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম