বাংলাদেশে ফ্লাইট পরিচালনা করতে চায় উইজ এয়ার আবুধাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০২৩, ২০:৩৫আপডেট : ১১ মে ২০২৩, ২০:৩৫

বাংলাদেশে ফ্লাইট পরিচালনা করতে চাচ্ছে বাজেট এয়ারলাইন উইজ এয়ার আবুধাবি। ফ্লাইট পরিচালনা করতে ইতোমধ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছে আবেদন জানিয়েছে এয়ারলাইনটি।

ইউরোপে বাজেট এয়ারলাইন হিসেবে জনপ্রিয় ইউজ এয়ার। ২০০৩ সালে হাঙ্গেরিতে প্রতিষ্ঠিত হয় উইজ এয়ার। এই এয়ারলাইনের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান হচ্ছে উইজ এয়ার আবুধাবি, উইজ এয়ার মাল্টা, উইজ এয়ার ইউকে।

২০১৯ সালের ১২ ডিসেম্বর উইজ এয়ারের সাবসিডিয়ারি উইজ এয়ার আবুধাবি সংযুক্ত আরব আমিরাতে যাত্রা শুরু করে। মূলত বাংলাদেশে ফ্লাইট পরিচালনা করতে চাচ্ছে উইজ এয়ার আবুধাবি। তাদের বহরে আছে ৮টি এয়ারবাস এ ৩২১ নিও উড়োজাহাজ।

বাংলাদেশে উইজ এয়ার আবুধাবির ফ্লাইট চালুর বিষয়ে ২০২২ সালের ডিসেম্বরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের কাছে সহযোগিতা চান বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লা আলি আলহামুদি। পরবর্তীতে বেবিচকের কাছেও ফ্লাইট পরিচালনার প্রস্তাব দেয় এয়ারলাইনটি।

বর্তমানে ঢাকায় ফ্লাইটের চাপ বেশি থাকায় চট্টগ্রাম থেকে ফ্লাইট পরিচালনার অনুমতি পেতে পারে এয়ারলাইনটি।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন, উইজ এয়ার ফ্লাইট পরিচালনার করতে আগ্রহ প্রকাশ করেছে। আমরা তাদের বিষয়টি বিবেচনা করছি, তাদের প্রতিনিধি দল ঢাকায় আসলে বিস্তারিত আলোচনা হবে।

/সিএ/এমএস/
সম্পর্কিত
শাহজালালের এয়ারসাইডে যানবাহনে ভিটিএস বসাতে ফের সতর্কবার্তা
বিমানবন্দরের ইজারা পেতে আবেদনের হিড়িক
দেশের রফতানি কার্গো নিরাপত্তা সক্ষমতায় বড় অগ্রগতি
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম