ভিসতারা এয়ারলাইনের বর্ষপূর্তি উদযাপন ঢাকায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০২৩, ০১:২৫আপডেট : ১৬ মে ২০২৩, ০১:২৫

ঢাকায় বর্ষপূর্তি উদযাপন করেছে ভারতীয় এয়ারলাইন ভিসতারা। রবিবার রাতে রাজধানীর হোটেল রেডিসনে ‘ভিসতারা নাইট’ নামে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজন করে তারা। এ সময় ঢাকায় কার্যক্রম আরও সম্প্রসারণ করার ঘোষণা দেয় এয়ারলাইনটির স্থানীয় জিএসএ মাস ট্রাভেলস ট্যুর।

অনুষ্ঠানে বক্তারা ভিসতারা ফ্লাইটের সময়সূচি, যাত্রী সেবা, ও পেশাদারিত্বের প্রশংসা করেন। তারা বলেন, এটি শুধু দুই দেশের বাণিজ্যিক সম্ভাবনাকেই প্রসারিত করবে না, ভ্রাতৃপ্রতিম দুই দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও দ্বিপাক্ষীয় সম্পর্ককে আরও শাণিত ও সমৃদ্ধ করবে। অনুষ্ঠানে ২৫টি ট্রাভেলস এজেন্টকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে জনপ্রিয় সংগীতশিল্পী রুনা লায়লার মনোমুগ্ধকর একক সংগীতানুষ্ঠান উপস্থিত দর্শক-শ্রোতাদের বাড়তি আনন্দ দেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, সচিব মোকাম্মল হোসেন, বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান, ভিসতারা টাটা সিঙ্গাপুর এয়ারলাইন্সের ভাইস প্রেসিডেন্ট কায়জাদ পোস্তাওয়ালা, সিসিও দীপক রাজাওয়াত, রিদম গ্রুপ চেয়ারম্যান আলী আমজাদ হোসাইন, ব্যবস্থাপনা পরিচালক সোহাগ হোসেন, ডিএমডি আবির হোসাইন প্রমুখ।

/সিএ/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম