শাহজালাল বিমানবন্দরে ২২৬৮ ইয়াবাসহ গ্রেফতার ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০২৩, ১৫:৪৬আপডেট : ১৬ মে ২০২৩, ১৫:৫১

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ হাজার ২৬৮ ইয়াবা বড়িসহ নূর মোহাম্মদ (৩৮) নামের একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৬ মে) বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যৌথ অভিযান চালিয়ে এই অভিযুক্তকে আটক করেছে।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে এপিবিএন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) যৌথ দল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে সকাল থেকে অবস্থান করছিল। বেলা ১১টার দিকে অভিযুক্ত নূর মোহাম্মদ পাবলিক টয়লেটের সামনে সন্দেহজনক ঘোরাফেরা করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক বহনের কথা অস্বীকার করলেও বিমানবন্দরে আর্মড পুলিশ ব্যাটালিয়নের অফিসে এনে জিজ্ঞাসাবাদ করলে তার কাছে ইয়াবা আছে বলে স্বীকার করে নূর মোহাম্মদ। পরে নিজের হাতে ইয়াবা বের করে দেয় সে। গুনে ২ হাজার ২৬৮ পিস ইয়াবা পাওয়া যায়।

অভিযুক্ত নূর মোহাম্মদ কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী গ্রামের মো. ইসমাইলের ছেলে।

এর আগে ২০১৮ সালে এপিবিএন নূর মোহাম্মদকে ইয়াবাসহ আটক করে বিমানবন্দর থানায় মামলা করেছিল জানিয়ে মোহাম্মদ জিয়াউল হক বলেন, বর্তমানে সেই মামলায় জামিনে আছে নূর মোহাম্মদ। জামিনে বের হয়ে আবারও ইয়াবা পাচারে জড়িয়ে পড়ে। তার বিরুদ্ধে আগে মাদক-সংক্রান্ত দুটি মামলা রয়েছে। এখন তার বিরুদ্ধে প্রচলিত আইনে বিমানবন্দর থানায় মামলার প্রস্তুতি চলছে।

/সিএ/এনএআর/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি