বাংলাদেশের পানির অধিকার নিয়ে গত পাঁচ দশকে ফারাক্কা নিয়ে ভারতের অনড় অবস্থানে বিশেষ পরিবর্তন হয়নি। তবে ফারাক্কার কারণে বাংলাদেশ যেমন ক্ষতিগ্রস্থ হচ্ছে ভারতের দশাও এখন এমন। ফলে শিগগিরই ভারতে ফারাক্কার বিরুদ্ধে জনমত জোরালো হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।
ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবসের ৪৭তম বার্ষিকী উপলক্ষে ‘পথ মওলানা ভাসানী’ আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মঙ্গলবার (১৬ মে) তিনি এসব কথা বলেন।
পথ মওলানা ভাসানীর সদস্য ও বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়ার সভাপতিত্বে ও সমন্বয়কারী সৈয়দ হারুন অর রশিদের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ স্বাধীনতা পার্টি সাধারণ সম্পাদক এ এ এম ফয়েজ হোসেন, জাগপা প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, নয়া গণতান্ত্রিক পার্টি সভাপতি মাস্টার এম এ মান্নান, বাংলাদেশ গণমুক্তি পার্টি সাধারণ সম্পাদক আবদুল মোনেম, ফরওয়ার্ড পার্টি সদস্য সচিব মাহাবুবুল আলম চৌধুরী, পিপলস গ্রিন পার্টি চেয়ারম্যান রাজু আহমেদ খান, এনডিএম সাংগঠনিক সম্পাদক জাবেদুর রহমান জনি, বাংলাদেশ পিস ফোরাম আহ্বায়ক জসিম উদ্দিন রাজা রাজনীতিক এম এম মাসুদ এবং আবু সুফিয়ানসহ অনেকে।









